মারাত্মক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় টেলি-অভিনেতা রণজয় বিষ্ণু। তীব্র শ্বাসকষ্ট, গায়ে প্রচণ্ড জ্বর এবং চরম দুর্বলতা নিয়ে শয্যাশায়ী তিনি। শারীরিক এই কঠিন পরিস্থিতিতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ কমাতেই সামাজিক মাধ্যমে হাসপাতাল থেকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

হাসপাতালের বিছানায় শুয়ে ভাগ্নির লেখা একটি ছোট্ট ভালোবাসার চিঠি হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাঁকে। এই কঠিন সময়ে পরিবার, টিম এবং দর্শকদের ভালোবাসা কীভাবে তাঁকে বাঁচিয়ে রাখার রসদ যোগাচ্ছে, তা নিয়ে এক লম্বাচৌড়া বার্তা শেয়ার করেছেন রণজয়।
'মনে হচ্ছিল শরীর আর পারছে না!”— অসুস্থতার বিবরণ:
পোস্টে রণজয় জানান যে, হঠাৎ করেই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ছোটবেলার পর এত ভয়াবহ শারীরিক কষ্টের সম্মুখীন তাঁকে কখনও হতে হয়নি।
নিজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা লেখেন, ‘এবারের পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, যখন সত্যিই খুব অসহায় লাগছিল। শ্বাস নিতে কষ্ট হওয়া থেকে শুরু করে একের পর এক শারীরিক সমস্যা, অসহ্য দুর্বলতা আর সেই একটানা জ্বর—জ্বর যেন কিছুতেই কমতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল, এবার বোধহয় শরীরটা সত্যিই আর পারছে না।’
তবে এত প্রতিকূলতার মাঝেও ভাগ্নির লেখা ছোট্ট কয়েকটা লাইনের চিঠি এবং মানুষের ভালোবাসাই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
রাজ চক্রবর্তী ও টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা:
{{/usCountry}}রাজ চক্রবর্তী ও টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা:
{{/usCountry}}এই বিপদের দিনে তাঁর পাশে যেভাবে চ্যানেল ‘স্টার জলসা’, প্রযোজনা সংস্থা ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট’ এবং ব্যক্তিগতভাবে রাজ চক্রবর্তী দাঁড়িয়েছেন, তাতে অভিভূত রণজয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর টিমের পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করে বলা হয়েছিল— ‘যতদিনই সময় লাগুক, আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো, তারপর কাজে ফিরবে। কাজের জন্য কোনও তাড়া নেই।’ অভিনেতার মতে, কাজের দুনিয়ায় এমন কিছু মানুষকে পাওয়া, যাঁরা কাজের চেয়েও একজন মানুষের সুস্থতাকে অগ্রাধিকার দেন, তা সত্যিই বিরল ও বড় প্রাপ্তি। এই মুহূর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকে লিড রোলে দেখা মিলছে তাঁর।
অনুরাগী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ:
শ্য়ামোপ্তির সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে রণজয়ের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। পোস্টের শেষে রণজয় তাঁর সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ঋণ স্বীকার করে লেখেন, এত মানুষের নিঃস্বার্থ প্রার্থনা আর ভালোবাসাই তাঁকে এই কঠিন সময়ে শক্তি যুগিয়েছে। সকলের ভালোবাসা ও প্রার্থনা সাথে নিয়ে খুব শিগগিরই সুস্থ হয়ে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেন।