যতই তিনি নিজেকে কাজে ডুবিয়ে রাখুন না কেন, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি রণজয় বিষ্ণু। তিনি যে মানসিক দিক থেকে ভীষণ বিপর্যস্ত তার প্রমাণ বারবার উঠে আসে তাঁর করা বিভিন্ন পোস্ট থেকে। এবারেও ঠিক তেমনই কিছু পোস্ট তিনি করলেন, যা দেখে মন ভারাক্রান্ত হয়ে গেল সকলের।

অভিনেতার পোস্টে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যায়, সাদা শার্ট পরে ক্যাফেতে বসে রয়েছেন রণজয়। মুখে হাসি থাকলেও তিনি যে বইটি পড়ছেন সেই বইয়ের নাম যেন অনেক কিছু বলে যায়। বইটির নাম ‘দ্যা আর্ট অফ ডিটাচমেন্ট’। অর্থাৎ তিনি ধীরে ধীরে সবকিছু থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছেন।
আরও পড়ুন: 'দেব যেটা পারে না সেটাও...', ‘দাদাগিরি’র সঞ্চালক দেবকে নিয়ে কী বললেন অভিজিৎ?
পেশাগত জীবনে তিনি যতই মন দিয়ে কাজ করুন না কেন, ব্যক্তিগত জীবনে তিনি চাইছেন সকলের থেকে আলাদা থাকতে। ক্যাপশনেও রয়েছে তেমনি ইঙ্গিত। তিনটি ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘এমন একদিন আসবে যেদিন তুমি বইয়ের পাতা উল্টাতে গিয়ে আমার গল্পে থেমে যাবে। হাসবে, হয়তো চোখে জল আসবে আর মনে মনে বলবে, যদি একবার দেখা করে কথা বলতে!’
রণজয়ের পোস্টে আরও লেখা, ‘কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। সবকিছু বদলে যাবে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে যাবে। আবার হয়তো কোন জগতে আমাদের দেখা হবে। ততদিনের জন্য বিদায়। এখানেই আমার গল্পের শেষ।’
{{/usCountry}}রণজয়ের পোস্টে আরও লেখা, ‘কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। সবকিছু বদলে যাবে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে যাবে। আবার হয়তো কোন জগতে আমাদের দেখা হবে। ততদিনের জন্য বিদায়। এখানেই আমার গল্পের শেষ।’
{{/usCountry}}আরও পড়ুন: মিঠুকে ছবিতে আনার স্বপ্ন অধরাই থেকে গেল ঋতুপর্ণার, নায়িকার প্রয়াণে স্তব্ধ প্রসেনজিৎও
ক্যাপশনে কারও নাম উল্লেখ না করলেও নেট পাড়ার বাসিন্দাদের মত, স্ত্রীকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন রণজয়। বিয়ের পাঁচ মাসের মাথাতেই যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে দুজনের মধ্যে, তা এখনও অব্যাহত বলেই ধারণা সকলের। আগামী দিনে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে সেটা অজানা কিন্তু সকলেই চাইছেন যে ঘটনাই ঘটে যাক না কেন সবকিছু ভুলে আবার যেন একসঙ্গে এগিয়ে যান তারকা দম্পতি।