...
...
Next Story

ধুরন্ধর ২-তে শিখদের অপমানের অভিযোগ! মুখ খুললেন পরিচালক আদিত্য ধর

ধুরন্ধর ২ নিয়ে সম্প্রতি ক্ষোভ তৈরি হয়েছে শিখ সম্প্রদায়ের মধ্যে। ছবির কিছু পোস্টারে অভিনেতা রণবীর সিং-কে পাগড়ি ও কড়া পরে সিগারেট খেতে দেখা যাচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন আদিত্য ধর।

Published on: Mar 26, 2026, 11:48:15 IST
Advertisement

বলিউড ছবি ধুরন্ধর ২-কে ঘিরে বিতর্কের মধ্যে এবার প্রতিক্রিয়া জানালেন পরিচালক আদিত্য ধর। শিখ সম্প্রদায়ের একাংশের আপত্তির জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টার ভুয়ো এবং সেগুলি এআই দিয়ে এডিট করা হয়েছে।

ধুরন্ধর ২।
ধুরন্ধর ২।

সম্প্রতি অভিযোগ উঠেছে, ছবির কিছু পোস্টারে অভিনেতা রণবীর সিং-কে পাগড়ি ও কড়া (হাতের এক ধরনের ব্রেসলেট) পরে সিগারেট খেতে দেখা যাচ্ছে, যা শিখ ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এই অভিযোগের ভিত্তিতে ১৭ মার্চ ‘Sikh of Maharashtra’ (শিখ অফ মহারাষ্ট্র) নামের একটি সংগঠন ছবির নির্মাতাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

এ নিয়ে এক্স (টুইটার)-এ নিজের প্রতিক্রিয়া দিয়েছেন আদিত্য ধর। তিনি লেখেন, ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেশ এবং বিদেশের দর্শকদের থেকে যে ভালোবাসা পাচ্ছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। তবে আমার নজরে এসেছে, কিছু অফিসিয়ালি প্রকাশিত প্রোমোশনাল কনটেন্টকে বিকৃত করে ভুল এবং বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এমনই একটি ভুয়ো ছবিতে দেখানো হয়েছে যে হামজা/জসকিরত পাগড়ি পরে ধূমপান করছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের কোনো অফিসিয়াল রিলিজের অংশ নয়। ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

উল্লেখ্য, ধুরন্ধর ২ ছবিতে রণবীর সিং এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন, যার আসল পরিচয় জসকিরত সিং রাঙ্গি, যিনি একজন শিখ। পরিবারের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে তিনি জেলে যান, পরে গুপ্তচর হিসেবে পাকিস্তানে। ছবিতে ‘হামজা’ নামের একটি চরিত্রকে ধূমপান করতে দেখা গেলেও, সেই দৃশ্য নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে বলে দাবি নির্মাতাদের।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks