...
...
Next Story

দিওয়ালিতে রণবীরের পরিবারে শোকের ছায়া! ৯৬ বছর বয়সে চলে গেলেন অভিনেতার দাদু

দিওয়ালির আনন্দের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছিল রণবীর সিংয়ের পরিবারে। উৎসবের দিনই ৯৬ বছর বয়সে প্রয়াত হন অভিনেতার মাতামহ ডঃ রাম হিঙ্গোরানি। সোশ্যাল মিডিয়ায় দাদুর মৃত্যুর খবর জানিয়েছেন রণবীরের মামাতো বোন সৌম্যা হিঙ্গোরানি।

Published on: Nov 11, 2026, 13:30:38 IST
Advertisement

দীপাবলির উৎসবের মাঝেই রণবীর সিংয়ের পরিবারে শোকের ছায়া। ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতার দাদু (মায়ের বাবা) ডঃ রাম হিঙ্গোরানি। পরিবারের সদস্যরা যখন লক্ষ্মীপুজোয় ব্যস্ত, ঠিক সেই সময়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন রণবীরের মামাতো বোন সৌম্যা হিঙ্গোরানি।

প্রয়াত রণবীর সিং-এর দাদু।
প্রয়াত রণবীর সিং-এর দাদু।

দাদুর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করে সৌম্যা লেখেন, ৯৬ বছরের এক বর্ণময় জীবন কাটিয়েছেন তিনি। তাই শোক করার বদলে তাঁর জীবন উদযাপন করা উচিত। দীপাবলির দিনই শান্তিতে পৃথিবী ছেড়ে দিদার কাছে চলে গিয়েছেন তাঁর দাদু। লক্ষ্মীপুজোর সময়ই ছিল তাঁর জীবনের শেষ মুহূর্ত। সৌম্যার বিশ্বাস, তাঁর দাদু-দিদা এখন একসঙ্গে বসে হুইস্কিতে চুমুক দিতে দিতে পরিবারের সকলকে দেখে খুশি হচ্ছেন। পোস্টের শেষে দাদুর কাছে আবদার করেছেন, তাঁর জন্য যেন এক স্কুপ আইসক্রিম তুলে রাখা হয়।

এর আগেও পরিবারের এক প্রিয়জনকে হারানোর যন্ত্রণা পেয়েছেন রণবীর। ২০১৮ সালে প্রয়াত হন তাঁর দিদা। সে বছর ‘পদ্মাবত’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে সেটি দিদার উদ্দেশে উৎসর্গ করেছিলেন তিনি। পুরস্কার গ্রহণের মঞ্চে রণবীর জানিয়েছিলেন, মৃত্যুর আগে শেষবার তাঁর দিদা অভিনেতার ‘খলি বালি’ গানটি দেখছিলেন। সেটিই ছিল পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তাঁর শেষ দেখা।

কাজের দিক থেকে, ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর এবার ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে রণবীরকে। কিছুদিন আগেই ছবির শুটিং শুরু করেছেন। দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের পর পিতৃত্বকালীন বিরতিও নিয়েছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী, আগামী বছর থেকে ফের ছবির কাজে মন দেবেন রণবীর। যদিও ‘প্রলয়’-এর মুক্তির তারিখ এখনও প্রকাশ্যে আসেনি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks