...
...
Next Story

মুখ ঢাকা নীল কাপড়ে, বড় দাড়ি, রুক্ষ চেহারা! ‘প্রলয়’-এর সেট থেকে ফাঁস রণবীরের ছবি, গল্প নিয়ে মিলল বড় ইঙ্গিত

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার ‘প্রলয়’ নিয়ে চর্চায় রণবীর সিং। শুটিং সেট থেকে কয়েকটি ছবি ফাঁস হতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। মুখ ঢাকা নীল কাপড়ে, বড় দাড়ি আর রুক্ষ চেহারায় ধরা দিয়েছেন অভিনেতা। তাঁর এই লুক দেখে অনেকেরই মনে পড়ছে ‘ধুরন্ধর’-এর কথা।

Published on: Nov 16, 2026, 17:00:25 IST
Advertisement

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর রণবীর সিংয়ের পরবর্তী ছবির দিকে তাকিয়ে অনুরাগীরা। ‘ডন ৩’ নিয়ে হতাশার মধ্যেই ‘প্রলয়’ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। ছবির সেট থেকে একের পর এক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দর্শকদের কৌতূহল বাড়ছে। সদ্য প্রকাশ্যে আসা কয়েকটি ছবিতে রণবীরকে দেখা গিয়েছে একেবারে রুক্ষ, কঠিন মেজাজের অবতারে। তাঁর এই লুক দেখে অনেকেরই মনে পড়ছে ‘ধুরন্ধর’-এর চরিত্রের কথা।

প্রলয়ের সেট থেকে রণবীরের ছবি ভাইরাল।
প্রলয়ের সেট থেকে রণবীরের ছবি ভাইরাল।

আবার রাফ অ্যান্ড টাফ লুকে রণবীর

ফাঁস হওয়া ছবিতে বাদামি রঙের ডেনিম জ্যাকেট পরে দেখা গিয়েছে রণবীরকে। মুখ ঢাকা নীল কাপড়ে। বড় দাড়ি ও এলোমেলো চুলের এই লুকে অভিনেতাকে বেশ রুক্ষ দেখাচ্ছে। তাঁর সাজপোশাক দেখে মনে হচ্ছে, ছবিতে অ্যাকশন দৃশ্যেরও যথেষ্ট গুরুত্ব থাকতে চলেছে। যদিও ছবির গল্প বা চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

‘প্রলয়’-এর শুটিং সেট থেকে ফাঁস হল ছবি।

অ্যাকশন দৃশ্যের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেতা

‘এক্সটরশন’-এর সঙ্গে মিল খুঁজছেন অনুরাগীরা?

সমাজমাধ্যমে ছবির সম্ভাব্য কাহিনি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। অনুরাগীদের একাংশের মতে, গল্পে শিশুকে রক্ষা করার বিষয়টি থাকলে তা ‘এক্সটরশন’ ছবির কথা মনে করাতে পারে। তবে দুই ছবির কাহিনি এক হবে, এমন কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

‘প্রলয়’ আসলে একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি সারভাইভাল থ্রিলার। ছবির পরিচালক জয় মেহতা, যিনি এর আগে ‘স্ক্যাম ১৯৯২’-এর মাধ্যমে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন। মুম্বইয়ের পটভূমিতে তৈরি এই ছবির গল্পে এমন এক পরিস্থিতি উঠে আসবে, যেখানে পৃথিবী ধ্বংসের মুখে। জম্বিদের আক্রমণের মধ্যে প্রাণ বাঁচানোর লড়াই চালাবে মানুষ। এই ছবির হাত ধরেই প্রথমবার প্রযোজকের ভূমিকাতেও আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর সিং।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks