...
...
Next Story

Badshah Divorce: দ্বিতীয় বিয়ের ৫ মাসেই ডিভোর্সের ঘোষণা বাদশার, চার বছরের প্রেম! কেন ভাঙল বিয়ে?

Badshah Divorce: চার বছর গোপনে প্রেম, এরপর গোপনে বিয়ে সারেন গত মার্চ মাসে। কিন্তু ৫ মাসেই রূপকথার গল্পে ইতি। দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশার।

Published on: Sep 1, 2026, 11:40:00 IST
Advertisement

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় হিন্দি ও পাঞ্জাবি র‌্যাপার বাদশা এবং পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কে থাকার পর গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। ৩১ আগস্ট দুজনেই নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যৌথ বিবৃতি শেয়ার করে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করেছেন।

দ্বিতীয় বিয়ের ৫ মাসেই ডিভোর্সের ঘোষণা বাদশার, চেনেন ব়্যাপারের সুন্দরী বউকে?
দ্বিতীয় বিয়ের ৫ মাসেই ডিভোর্সের ঘোষণা বাদশার, চেনেন ব়্যাপারের সুন্দরী বউকে?

যৌথ বিবৃতিতে যা জানালেন বাদশা ও ঈশা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে দুজনেই জানান যে এই সিদ্ধান্তটি পারস্পরিক সম্মতিক্রমেই নেওয়া হয়েছে। তাঁরা লেখেন, ‘আমি এবং ঈশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার এবং নিজেদের নিজস্ব পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত পারস্পরিক শ্রদ্ধার সাথে নেওয়া হয়েছে। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’

এর বাইরে এই বিষয়ে আর কোনও বক্তব্য তাঁরা দেবেন না এবং কোনও প্রকার জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন।

গোপন বিয়ে থেকে গুঞ্জনের সূত্রপাত

পারিবারিক বিয়ে: ২০২৬ সালের মার্চ মাসে ঈশার মা পুনম রিখি সোশ্যাল মিডিয়ায় গোপন বিয়ের ছবি পোস্ট করার পর তাঁদের বিবাহের খবর প্রকাশ্যে আসে। পরবর্তীতে জুন মাসে ঈশা নিজে এই বিয়ের কথা নিশ্চিত করেন।

গত জুলাই মাস থেকেই তাঁদের সম্পর্কের ফাটল নিয়ে জল্পনা শুরু হয়। ঈশা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে লিখেছিলেন, নীরবতা মানে মেনে নেওয়া নয়, বরং বেঁচে থাকার লড়াই। স্বামীর প্রভাব ও ক্ষমতার কাছে তিনি এতদিন ভয় পেলেও এবার সাহসের পথ বেছে নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন।

বাদশা ও ইশার ঘোষণা

দ্বিতীয় বিবাহবিচ্ছেদ: এটি বাদশার দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেন এবং ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। জেসমিন ও বাদশার একটি কন্যাসন্তান রয়েছে, নাম জেসেমি গ্রেস। প্রথম বিয়ে ভাঙার পর থেকে বাদশার সঙ্গে বারংবার নাম জড়িয়েছে পাক অভিনেত্রী হানিয়া আমিরের। কিন্তু দুজনেই সেই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়ে এসেছেন। এর মাঝেই ঈশার সঙ্গে বাদশার গোপন বিয়ে চমকে দিয়েছিল সকলকে।

'বিগ বস ২০'-এর জল্পনা: খবর রয়েছে, আসন্ন 'বিগ বস ২০'-এর জন্য ঈশা রিখির কাছে প্রস্তাব গেছে, যদিও এখনও চূড়ান্ত কিছু নিশ্চিত হয়নি। বিচ্ছেদের ঘোষণার দিনই (৩১ আগস্ট) বাদশা তাঁর প্রথম মারাঠি হিপ-হপ ট্র্যাক 'চিমনা' (Chimna) মুক্তি দিয়েছেন।

কে ঈশা রিখি?

১৯৯৩ সালের ৯ সেপ্টেম্বর চণ্ডীগড়ে জন্ম বাদশার ‘বিচ্ছিন্না’ স্ত্রীর। স্কুলের পড়াশোনা চলাকালীনই খুব অল্প বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। বিয়িং হিউম্যান, কোলগেট, কল্যাণ জুয়েলার্সের মতো একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে।

২০১২ সালে সুপারহিট পাঞ্জাবি ছবি 'জাট অ্যান্ড জুলিয়েট'-এ একটি ক্যামিও চরিত্রের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। এরপর ২০১৩ সালে 'জাট বয়েজ পুত জাট্টান দে' ছবির মাধ্যমে মূল নায়িকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি 'নবাবজাদে' (Nawabzaade)-তে অভিনয় করে তিনি বলিউডে পা রাখেন। বাদশার হিট গান 'Bamb' (২০১৮) সহ জাসি গিল, প্রীত হরপালের একাধিক জনপ্রিয় পাঞ্জাবি মিউজিক ভিডিওতে তাঁকে মডেল হিসেবে দেখা গেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe