গুরুতর আহত রশ্মিকা, বন্ধ শুটিং, কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন অভিনেত্রী?

গুরুতর আহত রশ্মিকা। শুটিং করতে গিয়েই এই চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, একটি নাচের দৃশ্যে শুটিং চলাকালীন আচমকাই নিতম্বের পেশিতে আঘাত পেয়েছেন অভিনেত্রী। আপাতত ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।

Published on: Aug 1, 2026, 13:40:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গুরুতর আহত রশ্মিকা। শুটিং করতে গিয়েই এই চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, একটি নাচের দৃশ্যে শুটিং চলাকালীন আচমকাই নিতম্বের পেশিতে আঘাত পেয়েছেন অভিনেত্রী। আপাতত ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।

গুরুতর আহত রশ্মিকা
গুরুতর আহত রশ্মিকা

এই মুহূর্তে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রশ্মিকা। একটি রানাবলি এবং দ্বিতীয়টি মাইসা। সূত্রের খবর অনুযায়ী, নাচের দৃশ্যের শুটিং চলাকালীন আচমকাই মাটিতে পড়ে যান রশ্মিকা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, নিতম্বের টেন্ডন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অতিরিক্ত পরিশ্রম এবং কঠোর শারীরিক প্রশিক্ষণের ফলে এমন অবস্থা হয়। দুটি ছবির শুটিং একসঙ্গে করার জন্যই অতিরিক্ত পরিশ্রম হয় এবং তার ফলেই এই সমস্যার সূত্রপাত।

আরও পড়ুন: বাবা ছেলের সম্পর্কে অন্তরায় রাজনৈতিক মতভেদ, প্রকাশ্যে ‘উইঙ্কল-টুইঙ্কল’- এর টিজার

খুব স্বাভাবিকভাবেই রশ্মিকার এই চোট পাওয়ার ঘটনায় দুটি ছবির শিডিউল আগামী দিনে পুরোপুরি পাল্টে দিতে হবে। কিছুদিন আগেই মাইসা ছবিতে কোন বডি ডাবল ছাড়াই সমস্ত অ্যাকশন দৃশ্যের শুটিং করে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন রশ্মিকা, জলের নিচে মারপিটের দৃশ্য করা এতটা সহজ নয় কিন্তু সেই দৃশ্যের চ্যালেঞ্জ নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপরেই এই চোট লেগে যায় তাঁর।

আরও পড়ুন: ‘মনে হচ্ছে সিরিয়াল দেখছি…’, ‘রামায়ণ’-এ লারাকে দেখে হতাশ নেটপাড়া

আপাতত পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে অভিনেত্রীকে। সবকিছু স্বাভাবিক হওয়ার পর তবেই তিনি আবার ফিরতে পারবেন শুটিংয়ে। যদিও সেটা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। তবে এই গোটা বিষয়টি নিয়ে রশ্মিকা বা তার টিমের তরফ থেকে কোন অফিসিয়াল বিবৃতি জানানো হয়নি।