যারা লোকসঙ্গীত শুনতে ভালোবাসেন, তারা ‘বড়লোকের বিটি লো’ গানটি শোনেননি এমন হতেই পারে না। তবে শুধু লোকসঙ্গীত প্রেমিক নন, সঙ্গীত প্রেমিকদের কাছেই অন্যতম একটি প্রিয় গান হল এটি। এই গানের স্রষ্টা রতন কাহার। তবে গানটি জনপ্রিয়তা পেয়েছিল স্বপ্না চক্রবর্তীর কন্ঠে। তবে স্রষ্টা চিরকালই প্রচারের আড়ালেই থেকে গিয়েছেন।

কিন্তু রতন কাহারকে নিয়ে হইচই হয়েছিল তখন যখন ২০২০ সালে তিনি নিজের এই গানটি নিয়ে সরব হয়েছিলেন। সুপরিচিত র্যাপার বাদশা যখন এই গানটির আদলে ‘গেন্দা ফুল’ গানটি তৈরি করেন তখন বিতর্ক তৈরি হয়। এবার আবার এই লোকসঙ্গীতটির বিকৃতির অভিযোগ উঠল, যার ফলে সাইবার সেলের দ্বারস্থ হতে বাধ্য হলেন রতন কাহার।
আরও পড়ুন: খুনির হাত থেকে মহিলাদের বাঁচাবে চিত্রা, সিরিজে থাকবে প্রীতি-আইভির স্পেশাল চমক
সঙ্গীতশিল্পীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে এই গানটিকে বিকৃতি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা গানটির স্রষ্টার নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি পেজে। ভিডিওটি সামনে আসতেই সরব হন রতন কাহার এবং তার পুত্র। যদিও কে বা কারা রয়েছেন এই ভিডিওটি তৈরীর পেছনে সেটা এখনো অজানা। তবে গোটা ব্যাপারটি নিয়ে সঙ্গীতশিল্পী যে ভীষণ বিরক্ত তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: সব ভুল-বোঝাবুঝি ধুয়ে মুছে সাফ, দেবের 'দেশু ৭'- এর ট্রেলার লঞ্চ করতে চলেছেন জিৎ
{{/usCountry}}আরও পড়ুন: সব ভুল-বোঝাবুঝি ধুয়ে মুছে সাফ, দেবের 'দেশু ৭'- এর ট্রেলার লঞ্চ করতে চলেছেন জিৎ
{{/usCountry}}রতন কাহার প্রসঙ্গে
রতন কাহার বীরভূমের সিউড়ির বাসিন্দা। ১৯৭২ সালে তিনি প্রথম রেডিওতে তার গান রেকর্ড করেন। এখনও পর্যন্ত প্রায় ২৫০ টি গান লিখেছেন তিনি। প্রায় প্রত্যেকটি গান জনপ্রিয়তা পেলেও ‘বড়লোকের বিটি লো’ এই গানটি এখনও পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
এই গানটির আদলেই একটি গান বানিয়েছিলেন বাদশা, যেখানে নেচেছিলেন জ্যাকলিন। বাদশার গান নিয়ে যখন বিতর্ক তৈরি হয় তখন ক্ষমা চেয়ে বাদশা রতন কাহারের হাতে ৫ লক্ষ টাকা শুধু তুলে দেননি, নিজে গিয়ে বীরভূমে দেখা করে এসেছিলেন সঙ্গীতশিল্পীর সঙ্গে। এবার আবার নতুন করে বিতর্কে জড়ালো এই গানটি।