রথযাত্রা উপলক্ষে নতুন চমক নিয়ে হাজির হয়েছে জি বাংলা। মঙ্গলবারই অফিসিয়াল ফেসবুক পেজে ভাগ করে নিয়েছে প্রোমো। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে দেখানো হবে রাম-সীতার লীলা। যদিও বর্তমানে একটি এআই ভিডিয়ো পোস্ট করা হয়েছে, আাপাতত অনুমান করা যাচ্ছে যে, রাম-সীতা হিসেবে দেখা যাবে স্বস্তিকা ঘোষ ও সৌম্যদীপ মুখোপাধ্যায়কে।

শেয়ার করা প্রোমো ভিডিয়োতে দেখা গেল অস্তকালীন সূর্যকে সামনে রেখে মুখোমুখি রাম ও সীতা। তাঁরা একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে ভয়েজ, ‘রথযাত্রায় আসছে রাম-সীতার লীলা। টানটান পাঁচ দিন। অন্নপূর্ণার লক্ষ্মীরা।’ এই স্পেশাল এপিসোড রথের সপ্তাহে অর্থাৎ ৭-১১ জুলাই সম্প্রচার হবে বলেই জানানো হয়েছে।
এদিকে কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা গেল, এহেন প্রোমোয় বেশ বিরক্ত নেটপাড়া। একজন লিখেছেন, ‘সবার আগে এই এআই দিয়ে প্রোমো বানানো বন্ধ করুন।’ আরেকটি কমেন্টে লেখা হয়, ‘জি বাংলার মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছে।’
একজন আবার প্রশ্ন করেন, ‘জগন্নাথদেবের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত রাধা কৃষ্ণ, রাম-সীতা কেন দিলেন?’ তাতে আরেকজনের জবাব, ‘বাংলায় বিজেপি শাসন চলছে তাই’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়, ‘এই কনটেন্ট তারে ধরি ধরিতে বেশি ভালো লাগত।’
{{/usCountry}}একজন আবার প্রশ্ন করেন, ‘জগন্নাথদেবের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত রাধা কৃষ্ণ, রাম-সীতা কেন দিলেন?’ তাতে আরেকজনের জবাব, ‘বাংলায় বিজেপি শাসন চলছে তাই’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়, ‘এই কনটেন্ট তারে ধরি ধরিতে বেশি ভালো লাগত।’
{{/usCountry}}পয়লা জুন থেকে জি বাংলায় শুরু হয়েছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। এই সিরিয়াল মূলত একজন সিঙ্গেল মাদার এবং তাঁর তিন মেয়ের আত্মমর্যাদা ও সমাজের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক লড়াইয়ের গল্প তুলে ধরছে। স্বামী চলে যাওয়ার পর ভেঙে না পড়ে অন্নপূর্ণা নিজের রান্নার দক্ষতাকেই শক্তির উৎস করে তোলেন। খোলেন 'পাইস হোটেল'। সিরিয়ালে অন্নপূর্ণা হিসেবে দেখা যাচ্ছে সোমা ব্যানার্জীকে। আর তাঁর তিন মেয়ের চরিত্রে বড় বোন সাথী ঈপ্সিতা মুখোপাধ্যায়, মেজ বোন স্নেহা স্বস্তিকা ঘোষ ও ছোট বোন খুকী-র চরিত্রে প্রিয়দর্শিনী বসাক।
মাকে হোটেলে সাহায্য করে সাথী। এদিকে স্নেহা লেখাপড়ায় তুখোড়, সে স্বপ্ন দেখে কালেক্টর হওয়ার। কম যায় না ছোটটিও। পড়াশোনার পাশাপাশি, খেলাধুলোতেও দারুণ খুকী। আর ধারাবাহিকে স্বস্তিকার নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, চলতি বছরে রথযাত্রা পালিত হবে ১৬ জুলাই, বৃহস্পতিবার। আর উল্টোরথ ২৪ জুলাই। এখন দেখার, রাম-সীতা হিসেবে স্বস্তিকা ও সৌম্যদীপ কতটা পারে দর্শক-মনে জায়গা করে নিতে। কী কী চমক থাকে দর্শকদের জন্য।