গত মে মাসে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটে ডিজাইনার অমিত আগরওয়ালের নীল রঙের গাউনে হেঁটেছিলেন গ্লোবাল আইকন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। কিন্তু সেই রূপের জন্য প্রশংসার বদলে একদল নেটিজেনের চরম ট্রোলিং এবং বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল রাই সুন্দরী। এবার ঐশ্বর্যর সমর্থনে এবং নেটপাড়ার এই কদর্য মানসিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বলিউডের ‘মস্ত মস্ত’ গার্ল রবিনা ট্যান্ডন (Raveena Tandon)।

একটি সাক্ষাৎকারে রবিনা স্পষ্ট জানিয়েছেন, একজন আন্তর্জাতিক স্তরের সফল নারীর রূপ বা পোশাক নিয়ে এই ধরণের কাটাছেঁড়া করা আসলে ‘ডিজিটাল সংস্কৃতির এক অত্যন্ত বিষাক্ত লক্ষণ’।
‘একটা এক্সপেরিমেন্টাল ড্রেস দিয়ে ঐশ্বর্যকে মাপা যায় না’— রবিনা
চলতি বছরের মে মাসের সেই ট্রোলিংয়ের ঘটনার তীব্র নিন্দা করে ৫৩ বছর বয়সী অভিনেত্রী রভিনা ট্যান্ডন বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অবিশ্বাস্য রকমের অন্যায়। একজন মহিলার বয়স বেড়ে যাওয়া, তাঁর ওজন কিংবা তাঁর পোশাক নির্বাচন নিয়ে প্রতিনিয়ত এই যে অন্ধের মতো খুঁত ধরা— এটা আমাদের ডিজিটাল সংস্কৃতির এক বিষাক্ত রূপ। ঐশ্বর্য একজন গ্লোবাল আইকন, যিনি দশকের পর দশক ধরে আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশকে চরম মর্যাদা ও গৌরবের সাথে রিপ্রেজেন্ট করেছেন। ওঁর মতো একজন উচ্চতা, কৃতিত্ব এবং বুদ্ধিমত্তাসম্পন্ন নারীকে একটা খারাপ ক্যামেরা অ্যাঙ্গেল বা একটা এক্সপেরিমেন্টাল পোশাক দিয়ে বিচার করাটা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয়।’
পুরুষ বনাম নারী: গ্ল্যামার দুনিয়ার ভয়ংকর দ্বিচারিতা
{{/usCountry}}পুরুষ বনাম নারী: গ্ল্যামার দুনিয়ার ভয়ংকর দ্বিচারিতা
{{/usCountry}}অভিনেত্রীদের বয়স হওয়া নিয়ে সমাজের এবং নেটপাড়ার দ্বিচারিতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রবিনা। তিনি স্পষ্ট বলেন, ইন্ডাস্ট্রিতে পুরুষ অভিনেতাদের বয়স বাড়া, তাঁদের চেহারার পরিবর্তন হওয়াকে সবাই খুব স্বাভাবিকভাবে মেনে নেয়, কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে নিয়মটা বদলে যায়।
রবিনার কথায়, ‘আমাদের সংস্কৃতিতে একটা ভয়ংকর দ্বিচারিতা রয়েছে। আমরা যেন দাবি করি যে আমাদের নারী তারকাদের বয়স কুড়ি বছর আগে যেখানে ছিল, সেখানেই যেন চিরকালের জন্য জমে থাকবে! অথচ পুরুষ অভিনেতারা কোনওরকম নিষ্ঠুর সমালোচনা ছাড়াই অনায়াসে বুড়ো হতে পারেন, তাঁদের চেহারা বদলাতে পারে।’
উল্লেখ্য, ঐশ্বর্যর এই কঠিন সময়ে রভিনা ছাড়াও মাধুরী দীক্ষিত নেনে এবং কঙ্গনা রানাওয়াতের মতো প্রথম সারির অভিনেত্রীরাও তাঁর পাশে দাঁড়িয়ে ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন।
১০০ কোটির ক্লাবে রবিনার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
ব্যক্তিগত মন্তব্যের পাশাপাশি পেশাগত জীবনেও এই মুহূর্তে দারুন সময় কাটাচ্ছেন রভিনা ট্যান্ডন। আহমেদ খান পরিচালিত ওঁর সাম্প্রতিক কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Welcome to the Jungle) ভারতের বক্স অফিসে ইতিমধ্যেই ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা (১০০ Crore Club) করে ফেলেছে। অক্ষয় কুমারের নেতৃত্বে এবং রভিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, দিশা পাটানি সহ প্রায় ৩৪ জন তারকার এক বিশাল কাস্টিং নিয়ে তৈরি এই ছবি দর্শকদের ভরপুর বিনোদন জোগাতে সফল হয়েছে।