'ভুল হওয়ার কোনও সুযোগ নেই', রণবীরের পর রামের চরিত্রে অভিনয় করবেন রবি কিষাণ

একদিকে যেমন রণবীর কাপুরের রামায়ণ নিয়ে সর্বত্র উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আরও এক অভিনেতার রামের ভূমিকায় অভিনয় করার খবর জানা গেল। তিনি হলেন রবি কিষাণ। আগামী ১৯ এবং ২০ অক্টোবর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে অযোধ্যা কি রামলীলা, সেই অনুষ্ঠানে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।

Published on: Oct 12, 2026, 19:32:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

একদিকে যেমন রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে সর্বত্র উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আরও এক অভিনেতার রামের ভূমিকায় অভিনয় করার খবর জানা গেল। তিনি হলেন রবি কিষাণ। আগামী ১৯ এবং ২০ অক্টোবর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে অযোধ্যা কি রামলীলা, সেই অনুষ্ঠানে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।

রণবীরের পর রামের চরিত্রে অভিনয় করবেন রবি কিষাণ
রণবীরের পর রামের চরিত্রে অভিনয় করবেন রবি কিষাণ

রামের চরিত্রে অভিনয় করতে ভয় পাচ্ছেন রবি

রামের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে হিন্দুস্তান টাইমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা বলেন, ‘এই প্রথমবার শ্রী রামের রূপ ধারণ করার সৌভাগ্য পেলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমার দেহে প্রবেশ করেন এবং আমায় অভিনয় করার শক্তি দেন। এর আগে পরশুরামের চরিত্রে আমি অভিনয় করেছি। ছোটবেলায় মাতা সীতার চরিত্রে অভিনয় করেছি। একবার একটি ধারাবাহিকে কৃষ্ণের চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছি কিন্তু এটা একেবারে অন্যরকম।’

আরও পড়ুন: সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে ললিপপ ছুঁড়ল জীতু, দাদার দরবারে ধুন্ধুমার কাণ্ড

তিনি যে রামের চরিত্রে অভিনয় করতে ভয় পাচ্ছেন সে কথা স্বীকার করে রবি বলেন, ‘আমি ভীষণ ভয় রয়েছি। তবে আমি বিশ্বাস করি একদিন অভিনেতার কাছে মঞ্চে যাওয়ার জন্য এই ভয় এবং আতঙ্ক খুব জরুরী। যেহেতু শ্রী রামের চরিত্র তাই নিখুঁতভাবে এই চরিত্র সকলের সামনে তুলে ধরা আরও অনেক বেশি জরুরী তাই আমি সব সময় অবচেতন মনে একটা ভয় রয়েছি যাতে কোনও রকম ভুল না হয়ে যায়।’

পর্দা এবং মঞ্চের মধ্যে তুলনা টেনে তিনি বলেন, ‘এখানে ভুল করার কোনও সুযোগ নেই। মঞ্চের রিটেক করার কোনও জায়গা থাকে না। হয়তো আমার প্রচুর অভিজ্ঞতা আছে কিন্তু আমি মনে করি যে কোন মানুষের ভুল হতে পারে তাই আমি পুরোপুরি চেষ্টা করি যাতে কোনওরকম ভুল যেন না হয়।’

আরও পড়ুন: ‘দেশু ৭’-র ট্রেলার লঞ্চে থাকতে পারেননি প্রসেনজিৎ, ‘দাদা’র জন্য বিশেষ ব্যবস্থা দেবের

রামের চরিত্রে অভিনয় করার জন্য তিনি ইতিমধ্যেই উপবাস শুরু করে দিয়েছেন। যেহেতু এখন নবরাত্রি চলছে তাই আমিষ খাবার কোনও প্রশ্নই ওঠে না। সর্বোপরি অভিনেতা নিরামিষভোজী, তাই একটি বিশেষ নিয়ম মেনে চলছেন রামের চরিত্রে অভিনয় করার আগে। এছাড়া তিনি নিজের গোঁফ কামিয়ে নেবেন এবং যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন যাতে রামের চরিত্রটি নিখুঁতভাবে তুলে ধরতে পারেন সকলের সামনে।