ছেলেকে শাড়ি পরতে দেখে মেরেছিলেন বেল্ট দিয়ে, ছোটবেলার স্মৃতি ভাগ করলেন রবি

তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে কাজ করেছেন রবি কিষান। শুধুমাত্র বলিউড নয়, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি সমানভাবে কাজ করেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ভীষণ পরিচিত। তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না। অভিনেতা হিসাবে যে যুদ্ধ তিনি শুরু করেছিলেন তার প্রথম অধ্যায় শুরু হয়েছিল বাড়ি থেকেই।

Published on: Nov 26, 2026, 22:51:41 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে কাজ করেছেন রবি কিষান। শুধুমাত্র বলিউড নয়, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি সমানভাবে কাজ করেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ভীষণ পরিচিত। তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না। অভিনেতা হিসাবে যে যুদ্ধ তিনি শুরু করেছিলেন তার প্রথম অধ্যায় শুরু হয়েছিল বাড়ি থেকেই।

ছোটবেলার স্মৃতি ভাগ করলেন রবি
ছোটবেলার স্মৃতি ভাগ করলেন রবি

সম্প্রতি কফি উইথ করণ অনুষ্ঠানে রবি জানান, বিনোদন জগতে পদার্পণ করার বিষয় নিয়ে বাবা একেবারেই রাজি ছিলেন না। তিনি ছিলেন অভিনেতা হওয়ার ইচ্ছার ঘোরতর বিরোধিতা করেছিলেন। এমনকি একবার রামলীলায় অংশগ্রহণ করার জন্য যখন অভিনেতা শাড়ি পরেছিলেন তখন তাঁর বাবা মারধর করেছিলেন তাঁকে। তিনি মনে করতেন, ছেলের শাড়ি পরা মানেই পরিবারের জন্য একটা লজ্জার বিষয়।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

সেদিনের সেই ঘটনার কথা স্মরণ করে রবি বলেন, ‘আমার বাবা একজন পুরোহিত ছিলেন এবং তার দুধের ব্যবসা ছিল। তিনি সবসময় চাইতেন আমি ব্যবসায় যোগ দিই অথবা সরকারি চাকরি করি। কিন্তু আমি থিয়েটার করতাম। একবার থিয়েটারের জন্য শাড়ি পরেছিলাম, সেই অভিনয় দেখার পর বাবা আমাকে চামড়ার বেল্ট দিয়ে খুব মেরেছিলেন। ৯০ এর দশকে চলচ্চিত্র ততটাও সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেনি।’

রবি আরো বলেন, ‘পরিস্থিতি আরো খারাপ হয়, তাই অবশেষে বাড়ি ছাড়তে বাধ্য হই আমি। আমাকে সাহায্য করেছিলেন আমার মা। মা জানতেন আমি যদি অভিনয় চালিয়ে যাই তাহলে আমার বাবা আমাকে মেরেও ফেলতে পারেন। বাবার কাছে অভিনয় চরম লজ্জার ছিল।’

রবি কিষাণের কর্মজীবন এবং তাঁর সাম্প্রতিক চলচ্চিত্রগুলো সম্পর্কে

রবি কিষাণ ১৯৯০-এর দশকের শুরুতে হিন্দি সিনেমায় তাঁর অভিনয় জীবন শুরু করেন এবং পরবর্তীতে ভোজপুরি চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। বছরের পর বছর ধরে তিনি তেলেগু এবং অন্যান্য আঞ্চলিক ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। তিনি 'তেরে নাম', 'মুক্কাবাজ', 'সাই রা নরসিংহ রেড্ডি', 'বাটলা হাউস' এবং 'লাপাতা লেডিস'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস' (২০২৪) ছবিতে এমএলএ ছোটে চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মাঝে তাঁকে নতুন করে পরিচিতি এনে দেয়। এছাড়াও তিনি 'সন অফ সর্দার ২' (২০২৫), 'ডাকু মহারাজ' (২০২৫) এবং 'মির্জাপুর: দ্য মুভি' (২০২৬)-এর মতো সাম্প্রতিক বেশ কিছু প্রকল্পে কাজ করেছেন। তিনি ২০১৯ সাল থেকে গোরখপুর থেকে সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করছেন।