খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’, বরাবরের মতো এই ছবিটিও দর্শকদের মনের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে। প্রতি ছবিতেই সমাজের বা ব্যক্তি জীবনের কোনো না কোনো গল্প সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন শিবপ্রসাদ ও নন্দিতা। তবে এবার একদম অন্যরকম একটা বিষয় আনতে চলেছেন পরিচালকদ্বয়।

ভারতের সমাজে কোরিয়ান সংস্কৃতির প্রভাব নিয়ে প্যান ইন্ডিয়া ছবি তৈরি করতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়। এই ছবির সব থেকে বড় চমক হল ছবির কাস্টিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সংসদ তথা অভিনেতা রবি কিষানকে।
আরও পড়ুন: পুজোয় চলে চুটিয়ে আড্ডা, কেন স্বামীর প্রাক্তনকে এতটা পছন্দ দেবলীনার?
বিনোদন থেকে ফ্যাশন, সব কিছুতেই এখন দেখতে পাওয়া যায় কোরিয়ান সংস্কৃতির প্রভাব। কোরিয়ান সংস্কৃতির প্রভাবে ভারতের মানুষ কি নিজের সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে ধীরে ধীরে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে একদম অন্যরকম ভাবে। হাস্য রসাত্মক ভঙ্গিতে গোটা গল্পটি সাজিয়ে তুলবেন শিবপ্রসাদ-নন্দিতা।
প্রতিবারের মতো এই ছবি চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। যদিও ছবির নাম এখনো ঠিক করা হয়নি। ২০২৭ সালের গোড়ার দিকে এই ছবির শুটিং শুরু হতে পারে। তবে এই ছবিটি বাংলায় নয়, হবে হিন্দি ভাষায়। পোস্ত ছবির পর আবার হিন্দি ভাষায় একটি ছবি তৈরি করতে চলেছেন এই পরিচালক জুটি।
আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?
{{/usCountry}}আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?
{{/usCountry}}রবি কিষান সর্বশেষ ‘লাপাতা লেডিস’ ছবিতে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। এছাড়াও রাজনীতির ময়দানেও বারবার সকলের নজর কেড়েছেন রবি। এবার বাংলা পরিচালকের অধীনে কাজ করতে চলেছেন অভিনেতা, খুব স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতা তাঁর কাছে একেবারে নতুন হতে চলেছে।
অন্যদিকে ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ ছবির হল ভিজিটে গিয়ে নন্দিতা দর্শকদের ইঙ্গিত দিয়েছেন খুব তাড়াতাড়ি এই ছবির তৃতীয় ভাগও আসতে চলেছে। খুব সম্ভবত তৃতীয় ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী কারণ ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবির একেবারে শেষ লগ্নে মিঠুনকে দেখতে পাওয়া গিয়েছিল। যদিও শিবপ্রসাদকে এই ছবি সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি জানান যে এখন পুরোটাই আলোচনা সাপেক্ষ। কিছুদিন না গেলে কিছু বলা যাবে না।