...
...
Next Story

Idhika Paul: তিনি দেবের ‘ইলিশ-চন্দনা’, তিনিই নায়কের ‘কিশোরী’! জানেন ইধিকা পালের আসল নাম কী?

রিমলি ধারাবাহিকে তাঁর অভিনয় মন ছুঁয়েছিল ছোটপর্দার দর্শকদের। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে শাকিব খানের ‘প্রিয়তমা’ হিসাবে আত্মপ্রকাশ করেন নায়িকা। যা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। জানেন ইধিকা পালের আসল নাম কী?

Published on: Oct 1, 2026, 22:30:53 IST
Advertisement

টলিউড ও ঢালিউড— দুই বাংলাতেই এখন একটাই নাম চর্চায়, ইধিকা পাল (Idhika Paul)! বাংলাদেশি মেগাস্টার শাকিব খানের 'প্রিয়তমা' হয়ে বড় পর্দায় আলোড়ন তোলার পর, ইধিকা এখন টলিউডের মেগাস্টার দেব (Dev)-এরও একের পর এক ছবির হিট নায়িকা! 'খাদান' ছবিতে দেবের ‘কিশোরী’ রূপে ঝড় তুলেছেন তিনি। 'রঘু ডাকাত'-এর মতো চর্চিত প্রজেক্টেও দেখা গিয়েছে তাঁকে, একের পর এক বড় সুযোগ ছিনিয়ে নিচ্ছেন টলিপাড়ার এই সুন্দরী কন্য়ে। এক কথায় দেবের লাকি চার্ম ইধিকা পাল। দেশু৭-এ আইটেম গার্ল হিসাবে দেখা মিলেছে ছোটপর্দার রিমলির।

তিনি দেবের ‘ইলিশ-চন্দনা’, তিনিই নায়কের ‘কিশোরী’! জানেন ইধিকা পালের আসল নাম কী?
তিনি দেবের ‘ইলিশ-চন্দনা’, তিনিই নায়কের ‘কিশোরী’! জানেন ইধিকা পালের আসল নাম কী?

তবে পর্দার এই গ্ল্যামারাস ইধিকাকে আমরা যে নামে চিনি, তাঁর আসল নাম কিন্তু এটি নয়! কেরিয়ারের শুরুতেই নিজের আসল নাম ছেঁটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কী ইধিকার আসল নাম?

টেলিভিশন জগৎ দিয়ে অভিনয় সফর শুরু করার সময় ইধিকার নাম ছিল টুম্পা পাল (Tumpa Paul)! হ্যাঁ, 'আরব্য রজনী', 'কপালকুণ্ডলা' কিংবা 'রিমলি' ধারাবাহিকের শুরুর দিকে তিনি ইন্ডাস্ট্রি ও পরিচিত মহলে 'টুম্পা' নামেই পরিচিত ছিলেন।

কেন আনেন নামে বদল?

ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি শক্ত করার সময়েই তিনি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। 'টুম্পা' নামটি অত্যন্ত প্রচলিত ও সাধারণ শোনানোয়, গ্ল্যামার জগতে এবং বড় পর্দায় ডেবিউ করার কথা ভেবেই একটু অনন্য ও গম্ভীর নামের খোঁজ করছিলেন তিনি।

সেই ভাবনা থেকেই পছন্দ করেন 'ইধিকা' নামটি। দেবী পার্বতীর আরেক নাম হলো 'ইধিকা', যার অর্থ অত্যন্ত পবিত্র ও সুন্দর। সেই কারণেই ভক্ত ও দর্শকমনে জায়গা করে নিতে তিনি 'টুম্পা' নামটি বদলে পর্দায় 'ইধিকা পাল' নামে আত্মপ্রকাশ করেন।

সম্প্রতি একের পর এক বড় বাজেটের ছবিতে বাণিজ্যিক সাফল্য পাওয়ার পর ইধিকার চাহিদা এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, জিতের আগামী নতুন প্রজেক্টের জন্য প্রযোজনা সংস্থা ও পরিচালকদের প্রথম পছন্দ ইধিকাই। যা পরিচালনা করবেন কে বলে বিপ্লবী কে বলে ডাকাত পরিচালক চিত্রনাট্য নিয়ে প্রাথমিক স্তরে কথাবার্তাও নাকি অনেকটাই এগিয়েছে! তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিশিয়াল বা আনুষ্ঠানিক কোনও ঘোষণা জিৎ বা ইধিকা— কারও তরফ থেকেই আসেনি।

আগামিতে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ ছবিতেও দেখা মিলবে ইধিকা পালের।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks