...
...
Next Story

Aditya Roy Kapur New Girlfriend: অনন্যা অতীত, এই সুন্দরী নায়িকার সঙ্গে আশিকিতে মজে আদিত্য! বলিউডে শুরু ফিসফাস

Aditya Roy Kapur New Girlfriend: আদিত্য়র প্রাক্তন আর বর্তমানের রয়েছে ‘করণ কানেকশন’। বছরের শুরুতেই ব্রেক আপের জেরে চর্চায় ছিলেন নায়িকা। এখন শোনা যাচ্ছে আদিত্য রয় কাপুরের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন এই সুন্দরী।

Published on: May 3, 2026, 08:00:41 IST
Advertisement

Aditya Roy Kapur New Girlfriend: বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। কিন্তু যখন আদিত্য রায় কাপুর আর তারা সুতারিয়ার মতো দুই ‘সিঙ্গল’ হার্টথ্রবের নাম একসঙ্গে জড়িয়ে যায়, তখন গুঞ্জন থামানো দায়। ফিল্মফেয়ার-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বি-টাউনের নতুন ‘পাওয়ার কাপল’ হতে চলেছেন আদিত্য ও তারা। আর এই খবর ঘিরেই এখন তোলপাড় নেটদুনিয়া।

অনন্যা অতীত, এই সুন্দরী নায়িকার সঙ্গে আশিকিতে মজে আদিত্য! বলিউডে শুরু ফিসফাস
অনন্যা অতীত, এই সুন্দরী নায়িকার সঙ্গে আশিকিতে মজে আদিত্য! বলিউডে শুরু ফিসফাস

অনন্যা-আদিত্যর সেই বিচ্ছেদ:

বছর দুয়েক ধরে চুটিয়ে প্রেম করার পর গত ২০২৪-এর এপ্রিলেই অনন্যা পাণ্ডে আর আদিত্যর সম্পর্কে ইতি পড়েছিল। অনন্যার ‘ক্রিপ্টিক’ সোশ্যাল মিডিয়া পোস্ট বা ট্র্যাভেল ছবি— সবকিছুতেই ফুটে উঠেছিল বিচ্ছেদের যন্ত্রণা। পরে বিভিন্ন সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, পুরোনো সম্পর্কের মায়া কাটিয়ে তিনি এখন নিজের কাজ আর পোষ্যকে নিয়েই ব্যস্ত। যদিও আদিত্য এই বিচ্ছেদ নিয়ে বরাবরই মৌনব্রত পালন করেছেন, তবে তাঁর ‘সিঙ্গল’ স্ট্যাটাস নিয়ে জল্পনার শেষ ছিল না।

তারার জীবনেও কি বসন্ত?

অন্যদিকে, বীর পাহাড়িয়ার সঙ্গে তারা সুতারিয়ার প্রেম নিয়ে এক সময় উত্তাল ছিল টলিপাড়া। কিন্তু চলতি বছরের শুরুতেই (জানুয়ারি ২০২৬) সেই সম্পর্কেও ভাঙন ধরে। শোনা যায়, এপি ধিলোঁর কনসার্টে তারার পারফরম্যান্স এবং ঘনিষ্ঠতা নিয়ে বীরের সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। যদিও তারা সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে বীর এখন তারার জীবনে ‘প্রাক্তন’।

মুম্বইয়ের বিভিন্ন পার্টি থেকে শুরু করে ঘরোয়া আড্ডা— ইদানীং প্রায়ই আদিত্য ও তারাকে একসঙ্গে দেখা যাচ্ছে। ‘ফিল্মফেয়ার’ দাবি করেছে যে, তাঁদের ঘনিষ্ঠ মহলের মতে দুজনে একে অপরের সান্নিধ্য বেশ উপভোগ করছেন। আদিত্যর মার্জিত স্বভাব আর তারার গ্ল্যামারাস উপস্থিতি— নেটিজেনরা ইতিমধ্যেই তাঁদের জুটিকে ‘পারফেক্ট’ তকমা দিয়েছেন।

নিছকই বন্ধুত্ব নাকি সিরিয়াস প্রেম?

দুই তারকা এখনও মুখে কুলুপ এঁটেছেন চর্চিত প্রেম নিয়ে, কিন্তু ওই যে কথায় আছে যা রটে তার কিছু তো বটে। তবে অনন্যা পাণ্ডে আর বীর পাহাড়িয়ার অধ্যায় যে এখন তাঁদের জীবনে অতীত, তা তাঁদের ঘনঘন একসঙ্গে উপস্থিতিই বলে দিচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe