বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে দেখা গিয়েছিল অরিজিতা মুখোপাধ্যায়কে। আর সেই থেকেই তিনি দর্শকদের মাঝে ‘বাবুর মা’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এই ‘বাবুর মা’-য়ের খ্যাতি এতটাই যে, দর্শকরা অভিনেত্রীকে রাস্তাঘাটে দেখলেও সেই নামেই ডাকাডাকি করতে থাকেন। নিম ফুলের মধু-র পর বেশ কয়েকটি মেগায় কাজ করলেও, এই নাম এখনো রয়ে গিয়েছে দর্শক মনে।

খুব জলদিই নতুন ধারাবাহিকে ফিরছেন অরিজিতা মুখোপাধ্যায়। স্টার জলসায় আসছে ‘কুমকুম’। যেখানে মুখ্য চরিত্রে থাকছেন আদৃত রায়। আর আদৃতের বিপরীতে নায়িকা চরিত্রে শোনা যাচ্ছে নবাগতা অনুষ্কার নাম। আর সেই ধারাবাহিকেই থাকার কথা রয়েছে অরিজিতারও।
'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর 'অনুরাগের ছোঁয়া'-সহ বিভিন্ন জনপ্রিয় বাংলা মেগা সিরিয়ালে অরিজিতার অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে। যেমন দুঁদে খলনায়িকা তিনি। অর্থাৎ যখন নায়ক বা নায়িকার সঙ্গে অরিজিতার ‘শয়তানি’ দেখে আপনার মনে রাগ হবেই হবে। সম্প্রতি সান বাংলার 'রূপমতী' ধারাবাহিকেও দেখা গিয়েছে অরিজিতাকে। কাজ করেছেন সৃজিতের কিলবিল সোসাইটি-তে। হইচইয়ের অনুসন্ধান ওয়েব সিরিজেও ছিলেন।
কুমকুম ধারাবাহিক প্রসঙ্গে:
ছোট পর্দায় দুটি ধারাবাহিক করেছেন আদৃত। যার মধ্যে একটি ছিল সুপার ডুপার হিট। নাম মিঠাই। এসেছিল জি বাংলাতে। তারপর ওই একই চ্য়ানেলের হয়ে মিত্তির বাড়ি নামে একটি মেগায় কাজ করেন আদৃত। যদিও সেটা সেভাবে সাফল্য পায়নি। এবার আদৃতের চ্যানেল বদল। জন্মদিনের দিনই ছোট পর্দায় ফেরার ‘সুখবর’ ঘোষণা করেন। বলেন, ‘হ্যাঁ, জলসায় প্রথমবার আসছি। নতুন টিম, নতুন গল্প।’ সঙ্গে খুব জলদি প্রোমো চলে আসবে, এমনটাও জানান।
প্রথমে শোনা গিয়েছিল যে, সুস্মিতা দে-র বিপরীতে দেখা যাবে আদৃত রায়কে। যদিও এখন খবর, কুমকুম-এ নায়িকা হচ্ছেন এক নবাগতা মেয়ে, নাম অনুষ্কা।
আদৃত রায় প্রসঙ্গে:
{{/usCountry}}প্রথমে শোনা গিয়েছিল যে, সুস্মিতা দে-র বিপরীতে দেখা যাবে আদৃত রায়কে। যদিও এখন খবর, কুমকুম-এ নায়িকা হচ্ছেন এক নবাগতা মেয়ে, নাম অনুষ্কা।
আদৃত রায় প্রসঙ্গে:
{{/usCountry}}বিনোদন দুনিয়ার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছেন আদৃত। শুধু অভিনয়ই করেন না, রয়েছে তাঁর গানের নিজস্ব ব্যান্ডও। আদৃতেরছোট পর্দায় কাজের হাতেখড়ি হয়েছিল অবস্য বড় পর্দা দিয়ে। প্রথম সিনেমা ছিল নূরজাহান। তারপর প্রেম আমার ২ সিনেমাতেও তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। দুটি ছবিই একেবারে মুখ থুবড়ে পড়ে। তারপর পরিণীতা ধারাবাহিকে দেখা যায় সহ-অভিনেতা হিসেবে।
তারপর বেশ কয়েকবছর লম্বা বিরতির পর আদৃত পা রাখেন ছোট পর্দায়। আর মিঠাই বদলে দেয় ভাগ্য। রাতারাতি বাংলার দর্শকদের মনে জায়গা করে নেন। একটানা ৫৩ বার টিআরপি টপার ছিল এই ধারাবাহিকটি। এমনকী, জব্বর ছিল আদৃত ও সৌমিতৃষা কুণ্ডুর জুটিও। এরপর তিনি কাজ করেন মিত্তির বাড়িতে। যা মাস সাতেকের মধ্যেই বন্ধ হয়ে যায়।
আদৃত ২০২৪ সালে বিয়ে করেছেন মিঠাই-এর সহ অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে। কৌশাম্বিও বাংলা ধারাবাহিকেরজনপ্রিয় মুখ। এই মুহূর্তে কাজ করছেন স্টার জলসার ‘গঙ্গা’-তে।