Bollywood Actress-Afghan Cricketer: বিগ বসের ‘সেক্স বম্ব’, যোগ দেন কংগ্রেসে, আফগান ক্রিকেটার বিয়ে করছেন এই বলি-অভিনেত্রী
বলিপাড়ার অনেক সুন্দরী ক্রিকেটারদের সঙ্গে বিয়ে করেছেন। এখন এই তালিকায় আরও একটি নাম জুড়তে চলেছে বলে খবর। যদিও এই অভিনেত্রী আবার ভারতীয় নয়, আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে বিয়েটা করতে চলেছেন বলে খবর। তাঁকে দেখা গিয়েছিল বিগ বসের ১১ ও ১৪ নম্বর সিজনে।
অভিনেত্রী ও ক্রিকেটারদের মধ্যে প্রেম ও বিয়ে কোনো নতুন ঘটা নয়। অনেক সুন্দরী নায়িকাই বিয়ে করেছেন ক্রিকেটারদের। এবার সেই তালিকায় আরও একটা নাম জুড়তে চলেছে। যদিও এই বলি-সুন্দরী আবার ভারতীয় কোনো ক্রিকেটার নয়, মন দিয়ে বসেছেন এক আফগানিস্তান ক্রিকেটারকে। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এক আফগান ক্রিকেটারের কাছে মন হারিয়েছেন।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে ডেট করছেন আরশি খান। যিনি একসময় নিজের হটনেস দিয়ে ঝড় তুলেছিলেন বিগ বস ১১-তে।
এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আরশি এবং আফতাব দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন এবং তাঁরা দুজনেই বিয়ে করে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ওঁরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন।’
আরও পড়ুন: ৬ বছর হল জোজোর দত্তক-পুত্র আদীপ্তর, খুদে কেক কাটল সারেগামাপা-র সেটে, আদিবাবুকে নিয়ে কী লিখল ইমন মাসি
আরশি খান প্রায়শই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে তাঁর ভিডিয়োগুলির জন্য শিরোনামে থাকেন। অনেক সময় তাদের সম্পর্কের খবরও লাইমলাইটে আসে। তবে আরশি সাফ জানিয়ে দিয়েছেন যে, দুজনের মধ্যে কোনও সম্পর্ক নেই। সংবাদমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে আরশি খান প্রকাশ করেছিলেন যে, তিনি প্রায়শই মাশির সঙ্গে যুক্ত হন, তবে পুরোটাই কাজের সূত্রে। তবে তিনি জোর দিয়েছিলেন যে, তাঁরা কেবলই বন্ধু।
আরশি খান সম্পর্কে:
১৯৮৯ সালে ভোপালে জন্মগ্রহণ করেন আরশি। অর্থাৎ তাঁর বয়স এখন ৩৬। অভিনেত্রী, মডেল এবং ইন্টারনেট সেলিব্রিটি হিসেবে পরিচিত আরশি। 'বিগ বস সিজন ১১' এবং 'বিগ বস ১৪'-এ দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, ২০১৯ সালের মুম্বই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছিলেন। ২০১৫ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে বলে দাবি করে তুমুল বিতর্ক বাধিয়ে দেন আরশি। নিজেকে আফ্রিদির প্রেমিকা হিসেবেও দাবি করেছিলেন তিনি। গর্ভে আফ্রিদির সন্তান রয়েছে বলেও দাবি করে বসেন। যদিও পাকিস্তানি ক্রিকেটার সেসবে পাত্তাও দেননি। ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন আরশি খান। দ্য লাস্ট এমপারোর নামে একটি বলিউড সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


