মঙ্গলবারের এপিসোডে জানা যায় যে, এই প্রথম মিড উইক এভিকেশন হতে চলেছে। অর্থাৎ সপ্তহের মাঝেই ঘর থেকে বেরিয়ে যাবেন এক সদস্য। নমিনেশনে ছিলেন দীপেন্দু বিশ্বাস ও ঝিলম গুপ্ত। এদিকে বন্ধ করে রাখা হয়েছিল ভোটিং লাইনও।

বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে, একাধিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ঘর থেকে ভোটআউট হয়ে গিয়েছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। অর্থা এবারের মতো বেঁচে গিয়েছেন ঝিলম। যদিও এই খবরে এখনো অফিসিয়াল সিলমোহর পড়েনি।
ঝিলম ও দীপেন্দুকে নমিনেট করেন বিগ বস নিজেই। শনিবার দাদার দরবার চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন এমন দুই প্রতিযোগীর নাম, যাদের যোগদান খেলায় কম। আর তাতে যে দুটো নাম উঠে আসে, তা হল দীপেন্দু ও ঝিলম। অবাক করা ব্যাপার হল, ঝিলম ও দীপেন্দু নিজেরাও নিজেদেরই নাম নিয়েছিলেন দুর্বল প্রতিযোগী হিসেবে। এরপর সোমবার ঝিলম ও দীপেন্দুকে নমিনেট করেন বিগ বস খোদ। আর এভিকশন হল বিগ বসের প্রতিযোগীদের ভোটে।
নব্বইয়ের দশক এবং ২০০০-এর শুরুতে ভারতীয় ঘরোয়া ফুটবলে তিনি দাপটের সঙ্গে রাজত্ব করেছেন দীপেন্দু। তিনি ভারতের সেইসব বিরল ফুটবলারদের একজন, যিনি কলকাতার তিন প্রধান ক্লাব—ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতেই খেলেছেন। জাতীয় ফুটবল দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন দীপেন্দু ও দলের অধিনায়কত্বও করেছেন। তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন।
যদিও ঝিলমকে নিয়েও ঘরের বাইরে দর্শকরা বেশ হতাশ। ‘ইঁদুর’ গান বানানো আর ‘পরনিন্দা পরচর্চা’ ছাড়া কিছুই করেননি সেভাবে। এমনকী, বিগ বসের দেওয়া বিভিন্ন টাস্কেও ঝিলমের পার্টিসিপেশন নেই বললেই চলে। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বারবার সাবধান করতে দেখা গিয়েছিল ঝিলমকে।
{{/usCountry}}যদিও ঝিলমকে নিয়েও ঘরের বাইরে দর্শকরা বেশ হতাশ। ‘ইঁদুর’ গান বানানো আর ‘পরনিন্দা পরচর্চা’ ছাড়া কিছুই করেননি সেভাবে। এমনকী, বিগ বসের দেওয়া বিভিন্ন টাস্কেও ঝিলমের পার্টিসিপেশন নেই বললেই চলে। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বারবার সাবধান করতে দেখা গিয়েছিল ঝিলমকে।
{{/usCountry}}