চলতি সপ্তাহে বিগ বস বাংলায় চলছে টিকিট টু ফিনালে। বুধবারের এপিসোডে দেখা যায়, মনামি ও সৃজলাকে হারিয়ে টিকিট টু ফিনালে-তে আরেক ধাপ এগোন জীতু কমল ও সৌরভ দাস। আর এই দুজনের মধ্যে যে জিতবে, সেই পাবে টিকিট টু ফিনালের টিকিট। আর খবর, সেই টিকিট উঠেছে জীতু কমলের হাতে।

এরই মাঝে টিকিট টু ফিনালে জেতার সর্বশেষ টাস্কের ঝলকও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রিক্সায় উঠে বসে থাকতে হবে জীতু ও সৌরভকে। যে দীর্ঘক্ষণ রিক্সায় বসে থাকতে পারবে, সেই পাবে ট্রফি। প্রথমদিকে সবটাই চলছিল মসৃণভাবে। বেশ পাশাপাশিই বসেছিলেন জীতু ও সৌরভ। এরপর দেখা যায়, হঠাৎই ঘরের সকলে মিলে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন রিক্সায় বসে থাকা সৌরভ ও জীতুকে।
গরম তেলে লঙ্কা ফোড়ন দিয়ে জীতু ও সৌরভের মুখের সামনে ধরেন তনুশ্রী। এরপর ঘরের সদস্যরা ফোম, জামাকাপড় কাচার লিকুইড, গরম জল এনে ঢালতে থাকেন জীতু-সৌরভের গায়ে। তবে শেষ চালেই খুব সম্ভবত হয় মাত। হঠাৎই জীতু ‘সরি সৌরভ’ বলে ঠেলা মেরে রিক্সা থেকে সৌরভকে ফেলে দিতে উদ্যত হন। আর জীতুর এহেন চেহারা দেখে রীতিমতো মুখ হাঁ হয়ে যায় নিরঞ্জন ও রণিতার। এদিকে সেইসময় রিক্সার পাশেই ছিলেন সৃজলা। জীতুর এমন কাণ্ডে তাঁর মুখে ফুটে ওঠে হাসি।
তবে দেখা গেল জীতুর এই কাণ্ডে রীতিমতো দুভাগে বিভক্ত নেটপাড়া। একাংশ ক্ষোভ উগড়ে দিলেন জীতুর বিপক্ষে। বেশিরভাগই এটাকে ‘ফিজিকাল ভায়োলেন্স’ হিসেবে দেখছেন। আবার বেশিরভাগের মতে স্টার জলসা জীতুকে নিয়ে পক্ষপাতিত্ব করছে। এর আগেও জীতুকে এরকম অবতারে দেখা গিয়েছে। তা সে মনামীকে ঘোড়া সমেত টেনে-হিচড়ে নিয়ে আসা হোক বা মনামীরই মুখে টাস্কের সময়তে বল ছুঁড়ে মারা। আবার একটি শর্ট ড্রামার সময় ইমপ্রোভাইজেশনের নামে ঝিলম গুপ্তার মুখে থুঁতু ছেটানো। বহুবার নিজের কর্মকাণ্ড দিয়ে ট্রোলের মুখে পড়েছেন জীতু। এখন দেখার, এভাবে সৌরভকে ঠেলে রিক্সা থেকে ফেলে দেওয়াকে বিগ বস ফিজিক্যাল ভায়োলেন্স হিসেবে দেখে নাকি টাস্কেরই একটি অংশ?
{{/usCountry}}তবে দেখা গেল জীতুর এই কাণ্ডে রীতিমতো দুভাগে বিভক্ত নেটপাড়া। একাংশ ক্ষোভ উগড়ে দিলেন জীতুর বিপক্ষে। বেশিরভাগই এটাকে ‘ফিজিকাল ভায়োলেন্স’ হিসেবে দেখছেন। আবার বেশিরভাগের মতে স্টার জলসা জীতুকে নিয়ে পক্ষপাতিত্ব করছে। এর আগেও জীতুকে এরকম অবতারে দেখা গিয়েছে। তা সে মনামীকে ঘোড়া সমেত টেনে-হিচড়ে নিয়ে আসা হোক বা মনামীরই মুখে টাস্কের সময়তে বল ছুঁড়ে মারা। আবার একটি শর্ট ড্রামার সময় ইমপ্রোভাইজেশনের নামে ঝিলম গুপ্তার মুখে থুঁতু ছেটানো। বহুবার নিজের কর্মকাণ্ড দিয়ে ট্রোলের মুখে পড়েছেন জীতু। এখন দেখার, এভাবে সৌরভকে ঠেলে রিক্সা থেকে ফেলে দেওয়াকে বিগ বস ফিজিক্যাল ভায়োলেন্স হিসেবে দেখে নাকি টাস্কেরই একটি অংশ?
{{/usCountry}}চলতি সপ্তাহে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেশনে রয়েছেন তনুশ্রী ও রণিতা। ফাইনালের আর সপ্তাহ চারেক বাকি বলেই শোনা যাচ্ছে। ফাইনালে পৌঁছবেন মোট ৬ জন। আর আপাতত বিগ বস বাংলায় রয়েছে ৯ জন। অর্থাৎ ফাইনালের আগে তিনজনের এভিকশন হবে।