আপাতত সোশ্যাল মিডিয়া দেব-শুভশ্রীময়! বিশেষ করে সোমবার দেশু সাতের টিজার লঞ্চের আগে ফেসবুক লাইভে দুজনের রসায়ন দেখে নস্টালজিক এই তারকা জুটির ভক্তরা। আর দেব যতই অনুরোধ করুন না কেন, কটাক্ষে রাজ ও রুক্মিণী। যদিও এখন টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নিজের প্রাক্তন মিমির সঙ্গে সিনেমা করছেন রাজ। এদিকে, কোনোভাবে পিছিয়ে নেই রুক্মিণীও। খবর, তিনি বলিউডে পেয়েছেন বড় ব্রেক। এরপর দেব-বান্ধবীকে দেখা যাবে অক্ষয় কুমারের ছবিতে।

অবশ্য ইতিমধ্যেই কিন্তু বলিউডে পা রেখে ফেলেছেন রুক্মিণী মৈত্র। বিদ্যুৎ জামালের বিপরীতে দেখা গিয়েছে সনক ছবিতে। যদিও সনক সেভাবে বলিউডে পরিচিতি গড়তে পারেনি দেব-বান্ধবীর। আর সেই অঙ্কে হিসেব করলে, অক্ষয় কুমারের বিপরীতে কাজ নিঃসন্দেহে এক মাইলস্টোন হতে চলেছে।
বর্তমানে মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা রুক্মিণী মৈত্র। এমনকী, দেব নিজেও সেখানে একটি ফ্ল্যাট কিনেছেন বলে জানিয়েছিলেন। খবর রয়েছে, খিলাড়ির পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘সামুক’-এর মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে রুক্মিণীর কাছে। অর্থাৎ বেশ বড় স্কেলেই আসতে চলেছেন বং বিউটি। জানা গিয়েছে, নির্মাতারা ‘সামুক’-এর জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি পর্দায় বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশি তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীল। সঙ্গে ‘ফ্রেশ ফেস’-ও চাইছিলেন তাঁরা। সব মিলিয়ে ‘সনক’ নায়িকাকেই বেছেছেন।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ এবং যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ। উল্লেখ্য এর আগে ‘সনক’-ও প্রযোজনা করেছিলেন বিপুল শাহ। এই কানেকশনও কাজে এসেছে রুক্মিণীর।
বান্ধবী যে জাতীয় স্তরের অভিনেত্রী, এ কথা আগেই বলেছিলেন দেব। এমনকী, জানিয়েছিলেন, বন্ধু হিসেবে, একজন শুভানুধ্যায়ী হিসেবে তাই ক্রমাগত উৎসাহ দেন তিনি রুক্মিণীকে বলিউড নিয়ে।
{{/usCountry}}বান্ধবী যে জাতীয় স্তরের অভিনেত্রী, এ কথা আগেই বলেছিলেন দেব। এমনকী, জানিয়েছিলেন, বন্ধু হিসেবে, একজন শুভানুধ্যায়ী হিসেবে তাই ক্রমাগত উৎসাহ দেন তিনি রুক্মিণীকে বলিউড নিয়ে।
{{/usCountry}}সামুক ছবির মাধ্যমে দীর্ঘ ১২-১৩ বছর পর অভিনেতা অক্ষয় কুমার এবং প্রযোজক বিপুল অমৃতলাল শাহ ফের একসঙ্গে কাজ করছেন। ভারতের প্রথম এলিয়ান-থ্রিলার হতে চলেছে এটি। ছবিতে অক্ষয়ের ফার্স্ট লুক দেখে অনেকের মনে হলিউডের 'মেন ইন ব্ল্যাক' ছবির কথাও এসেছে। আর সেই ছবিতে রুক্মিণীর থাকার কথা শুনে, আনন্দে ডগমগ তাঁর ভক্তরা। এখন শুধু এই খবরে অফিসিয়াল সিলমোহর আসার অপেক্ষা।