ইতিমধ্যেই বিগ বস বাংলা-র ঘরে হয়ে গিয়েছে তিন তিনটে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এবার খবর চার নম্বর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। বিগ বস বাংলা-র প্রিমিয়ার শ্যুটেই আসলে চোট পান শন। এরপর অভিনেতার হাঁটুতে অস্ত্রোপচারও করতে হয়। তবে হাসপাতাল থেকেই অভিনেতা জানিয়েছিলেন যে, অপারেশন সফল হয়েছে। এবং তিনি ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন।

শন বন্দ্যোপাধ্যায়ের বিগ বস বাংলায় প্রবেশের খবর সামনে আসতে না আসতেই, রীতিমতো উত্তেজিত দর্শকরা। যার অন্যতম কারণ ‘মন ফাগুন’ তারকার সঙ্গে সৃজলার সঙ্গে প্রেমের গুঞ্জন। শন বিগ বসের ঘরে প্রবেশ করলে সৃজলার সঙ্গে কেমিস্ট্রি যে দর্শকদের মন কাড়বে তা বলাই বাহুল্য।
শন আর সৃজলা কোনোদিনই নিজেদের সম্পর্কে সিলমোহর দেননি। তবে ঘরের ভিতরে একাধিকবার নন্দিনীর মুখে সৃজলার ‘প্রেমিকের’ ইঙ্গিত মিলেছে। নাম না নিলেও, নন্দিনীর ইঙ্গিত যে শনের দিকে, সেটাও বুঝতে কোনো সমস্যা হয়নি। এমনকী, নন্দিনী যখন সৃজলাকে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন চোট দিয়েছিলেন তখনও মুখ খুলেছিলেন শন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘বিরক্তিকর, অমানবিক এবং লজ্জাজনক একটা ঘটনা। এটা একেবারেই উচিত হয়নি। এই কর্মের ফল দ্রুত মিলবে!’ বলাই বাহুল্য, শন বিগ বসের ঘরে প্রবেশ করলে খেলা জমে যাবে।
অগস্টের শেষ দিনে শুরু হওয়া বিগ বস বাংলা চলার কথা রয়েছে তিন মাস। অর্থাৎ নভেম্বরের শেষ অবধি। ঘরের মধ্যে বর্তমানে রয়েছেন সৃজলা গুহ, তনুশ্রী রায়, নন্দিনী দত্ত, মনামী ঘোষ, ভরত কল, দীপেন্দু বিশ্বাস, সোনামণি সাহা, ঝিলম গুপ্ত, দুর্নিবার সাহা, নিরঞ্জন মণ্ডল, রাজবীর দে, এবং শেষ ওয়াইল্ড কার্ড অনুষ্কা ঘোষ। এখন দেখার সত্যিই বিগ বসের ঘরে প্রবেশ করেন কি না সৃজলা।
মন ফাগুন ধারাবাহিক চলাকালীন এবং তারপরেও তাঁদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা জল্পনা ও গুঞ্জন শোনা যায়। যদিও তাঁরা নিজেদের সবসময় ভালো বন্ধু বলেই দাবি করেছেন। এর পূর্বে সৃজলার সম্পর্ক ছিল রোহন ভট্টাচার্যের সঙ্গে। প্রায় ৬ বছরের প্রেম ভাঙে মন ফাগুন চলাকালীন। সেই সময় অনেকেরই ধারণা হয়েছিল, শনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ভাঙে সেই সম্পর্ক। তবে সেই সময় রোহন এগিয়ে এসে সে গুঞ্জনে ঢেলেছিলেন জল। জোর গলায় জানিয়েছিলেন, তৃতীয় কোনো ব্যক্তির জন্য ভাঙেনি তাঁদের সম্পর্ক।
{{/usCountry}}মন ফাগুন ধারাবাহিক চলাকালীন এবং তারপরেও তাঁদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা জল্পনা ও গুঞ্জন শোনা যায়। যদিও তাঁরা নিজেদের সবসময় ভালো বন্ধু বলেই দাবি করেছেন। এর পূর্বে সৃজলার সম্পর্ক ছিল রোহন ভট্টাচার্যের সঙ্গে। প্রায় ৬ বছরের প্রেম ভাঙে মন ফাগুন চলাকালীন। সেই সময় অনেকেরই ধারণা হয়েছিল, শনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ভাঙে সেই সম্পর্ক। তবে সেই সময় রোহন এগিয়ে এসে সে গুঞ্জনে ঢেলেছিলেন জল। জোর গলায় জানিয়েছিলেন, তৃতীয় কোনো ব্যক্তির জন্য ভাঙেনি তাঁদের সম্পর্ক।
{{/usCountry}}