...
...
Next Story

মন্নত ছেড়ে গিয়েছিলেন নতুন ফ্ল্যাটে, সেটিও এখন ছাড়ছেন শাহরুখ খান! কিন্তু কেন?

শাহরুখ খানের বিখ্যাত মুম্বইয়ের বাড়ি ‘মন্নত’-এ জলদিই ফিরতে পারে পরিবার। ২০২৫ সালে বউ, সন্তানদের নিয়ে পালি হিলের একটি ভাড়া বাড়িতে চলে যান অভিনেতা। খবর অনুযায়ী, কাজ প্রায় শেষ এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তা শেষ হয়ে যাবে। ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই তাঁরা ‘মন্নতে’ ফিরতে পারেন।

Published on: Aug 27, 2026, 14:59:38 IST
Advertisement

শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী খান এবং তাঁদের তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে ২০২৫ সালে মন্নত থেকে চলে যান। বর্তমানে মুম্বইয়ের পালি হিল এলাকার একটি ভাড়াবাড়ি ‘পূজা কাসা’তে সপরিবারে অস্থায়ীভাবে থাকছেন। এখন খবর, মাসতিনেকের মধ্যে সেটিকেও ছাড়তে চলেছেন তিনি। কেন? কারণ এবার যে মন্নতে ফিরে যাওয়ার পালা এসেছে। ২০২৬ সালের ডিসেম্বর মাসেই পুরনো ঠিকানায় ফিরতে পারেন কিং খান।

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে মন্নতে ফিরে যেতে পারেন শাহরুখ খান।
২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে মন্নতে ফিরে যেতে পারেন শাহরুখ খান।

আসলে মন্নতে সংস্কার ও আধুনিকিকরণ চলছে বলেই খবর রয়েছে। জানা গিয়েছে যে, আনুমানিক ৩০০ কোটি টাকা মূল্যের এই আইকনিক অট্টালিকাটির পেছনের অংশে আরও কয়েকটি নতুন তলা যুক্ত করা হচ্ছে।

বছরের পর বছর ধরে মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এই ছয়তলা অট্টালিকাটি কেবল একটি বাড়ি নয়, বরং ভক্তদের কাছে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ইদ কিংবা অভিনেতার জন্মদিনে হাজার হাজার অনুরাগী মন্নতের সামনে ভিড় জমান তাঁদের প্রিয় নায়ককে এক ঝলক দেখার জন্য। সংস্কার কাজ শেষে এই ঐতিহাসিক বাসভবনটি ঠিক কী নতুন রূপ নিতে চলেছে, তা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির ‘চাঁদ তারে’ গানের শুটিং করার সময় প্রথম এই সমুদ্রমুখী বাংলোটি শাহরুখের চোখে পড়ে। তখন বাংলোটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’ এবং এর মালিক ছিলেন গুজরাটি ব্যবসায়ী নরিমান দুবাশ। গানের শুটিং চলাকালীন ‘ভিলা ভিয়েনা’র নিরাপত্তাকর্মীরা শাহরুখ ও শুটিং টিমকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই সময় হবু ‘কিং খান’ মজার ছলেই সহকর্মীদের বলেছিলেন, ‘এটা কিনে নেব নাকি? তারপর শুটিং করব।’ ঠিক তখনই মনে মনে প্রাসাদটি নিজের করার স্বপ্ন বুনেছিলেন তিনি।

বাংলো কেনার পর ভেতরটা আসবাবপত্র দিয়ে সাজানোর মতো পর্যাপ্ত অর্থ তাঁদের কাছে অবশিষ্ট ছিল না। ইন্টেরিয়র ডিজাইনারদের অতিরিক্ত খরচের কারণে গৌরী খান নিজেই ঘর সাজানোর দায়িত্ব নেন। ধীরে ধীরে সস্তা ও নান্দনিক জিনিস বেছে নিয়ে গৌরী বাড়িটিকে স্বপ্নের মতো রূপ দেন, যা পরবর্তীতে তাঁকে একজন পেশাদার ইন্টেরিয়র ডিজাইনার হতে অনুপ্রাণিত করে। বর্তমানে ‘মন্নত’-এর আনুমানিক বাজারমূল্য ৩০০ কোটি টাকারও বেশি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe