দিওয়ালির সপ্তাহে বিগ বসের ঘরে হয়নি কোনো এভিকশন। বরং রাজবীরের গায়ে হাত তোলার জন্য নন্দিনীকে বের করে দেওয়া হয় বিগ বস বাংলা থেকে। তবে এবার বিগ বস বাংলাকে বিদায় জানিয়েছেন সোনামণি সাহা। অন্তত তেমনটাই খবর আসছে মুম্বই থেকে। আর এবারেও বেঁচে গিয়েছেন ইন্ডাস্ট্রির ‘আউটসাইডার’ তনুশ্রী ও রাজবীর।

শুরুর থেকে বিগ বস বাংলার ঘরে শুধু ঝড় নয়, টর্নেডো তুলেছিলেন তনুশ্রী। যেই অন্যায় করুক, এগিয়ে এসে প্রতিবাদ করেছেন। আবার বন্ধুদের জন্য জান লড়িয়ে দিয়েছেন। শত্রু হোক বা বন্ধু, সকলকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন। পেশায় শাড়ি ব্যবসায়ী জলপাইগুড়ির মেয়ে বিগ বস বাংলা দিয়ে এতটাই দর্শকের মন জয় করে নিয়েছেন যে, হার মানতে বাধ্য হয়েছেন সোনামণি-র মতো বিখ্যাত নায়িকাও।
চলতি সপ্তাহে নমিনেশনেও টুইস্ট এনেছিলেন বিগ বস। প্রতিযোগীদের বাঁচাতে নিজেদের প্রিয় কিছু কুরবানি দিতে হয়েছিল। যেমন জীতুকে বাঁচাতে চুল কেটে ফেলেন সৃজলা, রণিতাকে বাঁচাতে নিজের বাড়ি থেকে আসা নিজের বাড়ি থেকে আসা স্ক্র্যাপবুকটি নষ্ট করেন নিরঞ্জন। তবে তনুশ্রীকে বাঁচাতে ডিপস দিতে রাজি হননি সোনা, ভাঙা হাতের বাহানায়। অন্য দিকে, তনুশ্রী বাঁচাননি রাজবীরকে। আর রাজবীর আবার নমিনেশনে পাঠান সোনামণিকে।
নিমিনেশনে যাওয়ার পর কেঁদেও ভাসান সোনামণি। এর আগেই শেষ দুইয়ে আসতে হয়েছে তাঁকে। দর্শকদের দাবি, বারবরই চ্যানেল চেষ্টা করে গিয়েছে সোনামণিকে সেভ রাখার। অনেক দর্শকের তো এমনও দাবি, এই শর্তেই জলসার মুখ হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন সোনামণি। তবে সেভাবে খেলায় জমিয়ে বসতে পারেননি আপাত শান্ত স্বভাবের সুন্দরী নায়িকা। এমনকী, সৃজলার সঙ্গে তাঁর শত্রুতাও আসল না কাজে।
সোনামণি সাহা-র অভিনয় জীবন শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। স্টার জলসার দেবী চৌধুরানি-তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে। সোনামণির কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হল মোহর ধারাবাহিকটি। এরপর এক্কা দোক্কা, শুভ বিবাহ-তে কাজ করেছেন। 'বেঙ্গল বিমা কোম্পানি' নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে সোনামণিকে। তবে অভিনয় কেরিয়ারের পাশাপাশি, চর্চায় থেকেছে সোনামণির সঙ্গে তাঁর সহকর্মী প্রতীক সেনের সম্পর্ক। বিগ বসের ঘর থেকে বেরিয়ে দুজনে বিয়ে করবেন, এমন ইঙ্গিতও দিয়েছিলেন।
{{/usCountry}}সোনামণি সাহা-র অভিনয় জীবন শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। স্টার জলসার দেবী চৌধুরানি-তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে। সোনামণির কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হল মোহর ধারাবাহিকটি। এরপর এক্কা দোক্কা, শুভ বিবাহ-তে কাজ করেছেন। 'বেঙ্গল বিমা কোম্পানি' নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে সোনামণিকে। তবে অভিনয় কেরিয়ারের পাশাপাশি, চর্চায় থেকেছে সোনামণির সঙ্গে তাঁর সহকর্মী প্রতীক সেনের সম্পর্ক। বিগ বসের ঘর থেকে বেরিয়ে দুজনে বিয়ে করবেন, এমন ইঙ্গিতও দিয়েছিলেন।
{{/usCountry}}