...
...
Next Story

৩টে বড়-বড় স্যুটকেস! এয়ারপোর্টে সৌরভ দাস, আজই ওয়াইল্ডকার্ড হয়ে এন্ট্রি নিচ্ছেন বিগ বস বাংলার ঘরে?

খবর রয়েছে, বিগ বস বাংলায় এন্ট্রি হতে চলেছে সৌরভ দাস ও বাহামণি রণিতা দাসের। আর এই গুঞ্জন সত্যি হলে, নিমেষে বদলে যাবে ঘরের সমীকরণ।

Published on: Oct 17, 2026, 13:31:12 IST
Advertisement

বিগ বস বাংলা থেকে পরপর বেশ কয়েকজন বেরিয়ে যাওয়ার পর, খেলা যেন একটু একঘেয়ে। আপাতত ঘরের বাসিন্দাদের বেসিরভাগেরই টার্গেট এখন সৃজলা বসু। সোনামণি, তনুশ্রী, নন্দিনীকে বিভিন্ন সময় একাট্টা হয়ে সৃজলাকে নিয়ে নিন্দে-সমালোচনায় মাততে দেখা গিয়েছে। এদিকে, চলতি সপ্তাহে জীতুর নিশানায় কখনো এসেছেন মনামী কখনো দুর্নিবার। যত দিন যাচ্ছে ততই যেন আক্রমণাত্মক জীতু। অপরদিকে, নিরঞ্জন এখনো পুরো ঘরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলছেন, ভরত কল তো বরাবরই দুই নৌকায় পা। যাদের সঙ্গে যখন বসছেন, তাঁদের কাছের লোক হয়ে করছেন অন্যের সমালোচনা। এদিকে, দুর্নিবার আবার কথাব বন্ধ রেখেছেন সৃজলার সঙ্গে। কারণ সোনামণির বলা সেই কথা, যে সৃজলা তাঁকে বলেছেন যে, দুর্নিবার কোনো একদিন মাইক সরিয়ে তাঁকে বলেছেন ‘আই লাইক ইউ’। অর্থাৎ বলা চলে, আপাতত ঘরের সমীকরণগুলো বেশ প্রেডিক্টেবল দর্শকদের কাছে। এমনকী, অ্যালায়েন্সগুলিও। কে কার হয়ে খেলবে, কে কাকে নমিনেশন করবে, সবটাই যেন বুঝে যাওয়া সম্ভব আগে থেকেই।

পুজোর মাঝেই বিগ বস বাংলায় সৌরভ?
পুজোর মাঝেই বিগ বস বাংলায় সৌরভ?

তবে খবর, চলতি সপ্তাহেই বদলে যাবে ঘরের সমীকরণ। কারণ হতে চলেছে জোড়া ওয়াইল্ডকার্ড এন্ট্রি। বাহামণি রণিতা দাস ও সৌরভ দাস ঢুকতে চলেছেন বিগ বসের ঘরে। ইতিমধ্যেই কেটে গিয়েছে মাসদেড়েক। অর্থাৎ বিগ বসের খেলা হয়ে গিয়েছে অর্ধেক। এরমধ্যে বাইরের কারও পক্ষে জমে বসা মুশকিল। যেমন ব্যর্থ হন মুম্বইয়ের জনপ্রিয় মুখ অনুষ্কা দাস। স্প্লিটসভিলা-খ্যাত এই সুন্দরী নিজেকে যতই রিয়েলিটি শো-এর কুইন বলে দাবি করুন না কেন, মাত্র ১৪ দিনেই ঘর ছাড়তে হয়েছিল তাঁকে।

চলতি সপ্তাহে নমিনেশনে রয়েছেন যারা তাঁরা হলেন জীতু, সোনামণি, রাজবীর, সৃজলা, দুর্নিবার, নন্দিনী ও তনুশ্রী। এখন দেখার সপ্তমীর দিন কার বিদায়ে মনখারাপ হয় ঘরের সদস্যদের। নাকি দাদা পুজো উপলক্ষে ঘোষণা করে দেবেন ‘নো এলিমিনেশন’।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks