...
...
Next Story

বিগ বস বাংলার শেষ নমিনেশনে সৃজলা-তনুশ্রী-নিরঞ্জন-দুর্নিবার! বেঁচে গেলেন মনামী?

বিগ বস বাংলার ফাইনাল যত এগিয়ে আসছে, পছন্দের প্রতিযোগীদের সমর্থনে সরব হচ্ছেন আমজনতা থেকে তারকারাও। এদিকে দেখতে দেখতে এসে গেল বিগ বস বাংলার সেমি ফাইনাল সপ্তাহ। আর মঙ্গলবারই হতে চলেছে শেষ নমিনেশন।

Published on: Nov 24, 2026, 16:00:49 IST
Advertisement

ঘোষণা হওয়ার পর থেকেই চর্চায় ছিল বিগ বস বাংলা। প্রথমে তো আলোচনা তুঙ্গে ছিল কারা যাবেন বিগ বসের ঘরে। আর শো শুরুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে তু তু ম্যায় ম্যায়। পছন্দের প্রতিযোগীর সমর্থনে সরব হয়েছেন আমজনতা থেকে তারকারাও। এদিকে দেখতে দেখতে এসে গেল বিগ বস বাংলার সেমি ফাইনাল সপ্তাহ। আর মঙ্গলবারই হতে চলেছে শেষ নমিনেশন।

বিগ বস বাংলা-র শেষ নমিনেশনে কাদের নাম?
বিগ বস বাংলা-র শেষ নমিনেশনে কাদের নাম?

ইতিমধ্যেই স্টার জলসার অফিসিয়াল পেজে বিগ বসের নমিনেশনের ঝলক এসেছে সামনে। যেখানে বিগ বস জানাচ্ছেন এবারের নমিনেশনের প্রক্রিয়ার নাম ‘অগ্নিপরীক্ষা’। আর এটাই এই সিজের শেষ নমিনেশন। এদিকে খবর আসছে, চলতি সপ্তাহে নমিনেট হয়েছেন সৃজলা, তনুশ্রী, নিরঞ্জন ও দুর্নিবার। এদিকে, আগেই টিকিট টু ফিনালে জিতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন জীতু। সঙ্গে শো-এর হোস্ট স্টার অফ দ্য উইক বানিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছেন সৌরভকে।

আর সৃজলা, তনুশ্রী, নিরঞ্জন ও দুর্নিবারের নাম নিমিনেশনে আসার খবর যদি সত্যি হয়, তাহলে বেঁচে গিয়েছেন মনামী। অর্থাৎ তিনিও পৌঁছে গেলেন ফাইনালে। অর্থাৎ বিগ বসের ফাইনাল যদি ৬ জন প্রতিযোগীকে নিয়ে হয়, তিন জনের জায়গা পাকা। এখন দেখার বাদবাকি ৩-এ কার কার জায়গা হয়।

এদিকে, বিগ বস বাংলার ফাইনাল যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে শো নিয়ে আলোচনা। সোমবার বিগ বসের ঘরে প্রবেশ করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে, নাম না করে বারংবার দুর্নিবার আক্রমণ করেন সৃজলাকে। কখনো ‘বিচুটি’ প্রশ্নে তো কখনো ‘অযোগ্য’ প্রশ্নে দির্নিবারের জবাবের তীর যে সৃজলার দিকে তা বুঝতে সমস্যা হয়নি। দর্শকদের ধারণা ‘আই লাইক ইউ’ বিতর্কের রেশই চলছে এখনো।

এদিকে, সাংবাদিকদের প্রশ্ন ও ঘরের সদস্যদের জবাবের পর্ব চলাকালীন জীতু কমলের ব্যবহারও উসকে দিয়েছে বিতর্ক। বারবার চেয়ার ছেড়ে তাঁকে উঠে দাঁড়াতে দেখা যায়, বেশিরভাগ সময়ই মাথা নীচু করে বসে ছিলেন জীতু, এমনকী শেষ মুহূর্তে নিজের জায়গায় দেখা মেলেনি তাঁর। এমনকী, সাংবাদিকের করা রিক্সা-কাণ্ড নিয়ে প্রশ্নে হারিয়েছেন মেজাজও।

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks