...
...
Next Story

'প্রচুর রক্তক্ষরণ হয়', মা হওয়ার পর কাজ থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে রিচা

মা হওয়ার পর নারী শরীরে প্রচুর পরিবর্তন হয়। হরমোনের পরিবর্তনের ফলে কেউ খুব রোগা হয়ে যায় কেউ আবার হয়ে যায় খুব মোটা। কিছুদিন আগেই যেমন ক্যাটরিনা কাইফের মোটা হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল ট্রোলিং।

Published on: Sep 23, 2026, 17:30:58 IST
Advertisement

মা হওয়ার পর নারী শরীরে প্রচুর পরিবর্তন হয়। হরমোনের পরিবর্তনের ফলে কেউ খুব রোগা হয়ে যায় কেউ আবার হয়ে যায় খুব মোটা। কিছুদিন আগেই যেমন ক্যাটরিনা কাইফের মোটা হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল ট্রোলিং। সেই আবহে এবার প্রসব পরবর্তী সময় কর্মজীবী মায়েদের জন্য যে কতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়, সেটাই এবার জানালেন রিচা চাড্ডা।

মা হওয়ার পর কাজ থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে রিচা
মা হওয়ার পর কাজ থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে রিচা

নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘আমি লোকচক্ষুর আড়ালে থাকতে চেয়েছিলাম। আমি নিজের জন্য কিছুটা সময় নিতে চেয়েছিলাম। সন্তান প্রসবের পর ছয়-আট মাস ধরে আমি ‘গার্লস উইল বি গার্লস’ অ্যালবামটি প্রকাশের জন্য কঠোর পরিশ্রম করছিলাম। আমি প্ল্যাটফর্মগুলোর সাথে চুক্তি করা, মুক্তি, সবকিছু প্রস্তুত করা এবং প্রসবের মতো বিষয়গুলো একসাথে সামলাচ্ছিলাম। এটা সত্যিই আমার শরীরের ওপর খুব খারাপ প্রভাব ফেলেছিল। আমাকে বিশ্রাম নিতে হয়েছিল। আমাকে ভিটামিনের ওষুধ খেতে হয়েছিল।’

নিজের কঠিন প্রসবের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে রিচা বলেন, ‘স্বাভাবিক প্রসব হওয়ায় এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আমি কাজ করতে পারিনি। স্বাস্থ্যগতভাবে সেরে উঠতে আমার অনেক সময় লেগেছিল। আমার মাথাটা ঝাপসা হয়ে গিয়েছিল। ওই সময় আমি বাইরে গিয়ে কী-ই বা কাজ করতাম? তা সত্ত্বেও, আমি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি শো-এর কাজ শেষ করেছি। আমি ‘মুসাফিরি’-র গবেষণাও করেছি, যেটাতে অনেক সময় লেগেছিল। যখন একসাথে অনেক কিছু সামলাতে হয়, তখন কাজের গতি কমে যায়। আমি আগামীকাল একটি সিনেমার কাজ শুরু করছি। তাই, আশা করি আপনারা আমাকে আরও অনেক বেশি দেখতে পাবেন।’

প্রসঙ্গত, ‘মুসাফিরি’ হলো রিচার লেখা, উপস্থাপনা এবং প্রযোজনায় নির্মিত একটি আসন্ন আট পর্বের নন-ফিকশন ডকুসিরিজ। রিচা চাড্ডা ও আলি ফজল ২০২০ সালে আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে ২০২২ সালে জাঁকজমকপূর্ণ বিবাহ উৎসব উদযাপন করেন। ২০২৪ সালের ১৬ জুলাই তাঁদের কন্যা জুনেইরা জন্মগ্রহণ করে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks