মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি! কার সঙ্গে এমন টম অ্যান্ড জেরির সম্পর্ক?
রাখি পূর্ণিমার দিন সকলের কাছেই ভীষণ স্পেশাল একটি দিন। এই দিন ভাই বা দাদাদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দেন দিদি বা বোনেরা। তবে এই রাখি উৎসবের দিনেই নাকি সকালে মারধর খেতে হল ঋদ্ধি সেনকে।
রাখি পূর্ণিমার দিন সকলের কাছেই ভীষণ স্পেশাল একটি দিন। এই দিন ভাই বা দাদাদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দেন দিদি বা বোনেরা। তবে এই রাখি উৎসবের দিনেই নাকি সকালে মারধর খেতে হল ঋদ্ধি সেনকে।
মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি!
রাখি উৎসবের দিন দুপুরে মুক্তি পায় ডাক্তার কাকু ছবির টিজার। টিজার মুক্তি উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বাকিদের সঙ্গে উপস্থিত ছিলেন ঋদ্ধি। এই অনুষ্ঠানে যখন অভিনেতাকে প্রশ্ন করা হয় তিনি রাখি উৎসবের সকালটা কেমন ভাবে কাটালেন, উত্তরে ঋদ্ধি বলেন, আমি সকালেই একচোট মার খেয়ে এসেছি।
কার থেকে মার খেলেন তিনি? কেনই বা মার খেতে হল তাঁকে? না কারও সঙ্গে শত্রুতা করে মারধর খেতে হয়নি বরং এই মার আদরের মার। আসলে ঋদ্ধি যেখানে থাকেন সেখানেই জয়া বলে একটি তিন বছরের শিশু থাকে যে প্রতিবছর নিয়ম করে ঋদ্ধি দাদাকে রাখি পরিয়ে থাকে।
কিন্তু দাদাকে জয়া যতটা ভালোবাসে ততটাই তাদের দুজনের মধ্যে টম এন্ড জেরি সম্পর্ক। দাদার চুল টেনে না মেরে ভাত হজম হয় না জয়ার। তাই রাখি উৎসবের দিনেও দাদার সঙ্গে একচোট মারপিট করে ফেলেছে সে। বোনের কাছে এমন আদরের মার খেয়ে রাখি পরে তারপর অনুষ্ঠানে এসেছেন ঋদ্ধি।
প্রসঙ্গত, ডাক্তার কাকু সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধিকে। যদিও ছবিটি চার বছর আগে বানানো হয়েছিল নানা কারণে মুক্তি পায়নি। প্রথমে শিক্ষক দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল তবে শেষমেষ ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিয়ে করা হয় ১৮ তারিখ।
এই ছবিতে প্রসেনজিৎ এবং ঋদ্ধি ছাড়া অভিনয় করবেন জতাভ দত্ত, এনা সাহা, পরিচালক পাবেন নিজেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো এনা শুধুমাত্র এই ছবির অভিনেত্রী নয় বরং তিনি এই ছবির প্রযোজকও বটে।
ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিশ্বরূপ বিশ্বাস, বাসুদেব মুখোপাধ্যায়, দীপক দাস, সত্য প্রিয় মুখোপাধ্যায়, রাজীব দাস, জয় বদলানি, তুলিকা বসু, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
Home/Entertainment/মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি! কার সঙ্গে এমন টম অ্যান্ড জেরির সম্পর্ক?