...
...
Next Story

Riddhi Sen: ‘গোঁফ চুরি’ ছড়া কেটে স্বরূপকে ব্যঙ্গ ঋদ্ধির, একহাত নিলেন সহকর্মীদেরও

Riddhi Sen: বৃহস্পতিবার রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সরাব হন ইন্ডাস্ট্রির পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই।

Published on: Jun 5, 2026, 13:59:42 IST
Advertisement

Riddhi Sen: বৃহস্পতিবার রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। ফেডারেশনের প্রাক্তন সভাপতি এদিন গ্রেফতার হন তোলাবাজি, যৌন হেনস্থার মতো অভিযোগের ভিত্তিতে। এক রূপটান শিল্পীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে।

‘গোঁফ চুরি’ ছড়া কেটে স্বরূপকে ব্যঙ্গ ঋদ্ধির
‘গোঁফ চুরি’ ছড়া কেটে স্বরূপকে ব্যঙ্গ ঋদ্ধির

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সরাব হন ইন্ডাস্ট্রির পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই। একসময় ব্যান হয়ে থাকা ঋদ্ধি সেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিশ্বাস বাবু, আজকে গুপি হলেন, কিন্তু বাঘ হাতের আনন্দ দেখে মজা লাগছে।’ এরপর তিনি স্বরূপ বিশ্বাসের গোঁফের সঙ্গে কার্তিকের গোঁফের তুলনা করেছেন। তবে স্বরূপ বিশ্বাসের ভয় দেখানো সফলতা যে পেয়েছিল ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রীদের জন্যই, সে কথাও বলতে বলেন না ঋদ্ধি।

আরও পড়ুন: 'কোনও রঙ চাই না আমরা...', নতুন সরকারের থেকে আর কী দাবি যিশুর?

স্বরূপ বিশ্বাসকে ব্যঙ্গ করে ঋদ্ধি সুরুচি সংঘের কার্তিকের গোঁফের সঙ্গে তুলনা করেন স্বরূপ বিশ্বাসের গোঁফের। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি নিজের গোঁফ চুরি যাওয়ার যে মিথ্যা কথাকে জোর করে সত্যিই প্রমাণ করার চেষ্টা করেছিলেন, সেটাও উঠে আসে ঋদ্ধির ব্যঙ্গাত্মক পোস্টে।

আরও পড়ুন: টেকনিশিয়ান স্টুডিয়োয় তুমুল অশান্তি,ছোঁড়া হল ডিম, উঠল ‘চোর’ স্লোগান, কী কারণ?

সহকর্মীদের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, শুধুমাত্র প্রথম সারির আসনে বসার তাগিদে দিনের পর দিন অপরাধকে লালন করেছিলেন কিছু মানুষ। লোভটা একই থাকবে পাল্টাবে শুধু বিশ্বাস। ঋদ্ধির এই পোষ্টে স্পষ্ট হয়ে যায়, তিনি শুধুমাত্র স্বরূপ বিশ্বাসকে নিজের কথার বাণে বিদ্ধ করেছেন তা নয়, যে সহকর্মীরা একসময় সবকিছু বুঝেও চুপ করেছিলেন তাদেরকেও এক হাত নিয়েছেন ঋদ্ধি।

অন্যান্য পোস্ট

বর্ষীয়ান অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায়ও নাম উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘একটা কুমির পিটিয়ে এত লাফাবেন না। একটা খাল বুজিয়েও লাভ নেই। খাল কাটানোর ফন্দিবাজ গুলোকে চিহ্নিত করুন, নজর রাখুন। কাজে দেবে।’ রসিকতার ভঙ্গিতে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘খোকাকে বলে দে এটা বিশ্বাস করতে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks