বহুদিন ধরেই তাঁরা একে অপরের বন্ধু, একে অপরকে খুব কাছ থেকে দেখেছেন তাঁরা। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব পরিণত হয়েছে প্রেমে, কিন্তু বন্ধুত্ব হারিয়ে যায়নি। জন্মদিনে তাই ভালোবাসার থেকেও বেশি প্রিয় বন্ধুকে খুঁজেছেন ঋদ্ধি। বলেছেন অনেক না বলা কথা।

সুরঙ্গনার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধি লেখেন, ‘আমার বোধের অভিধানের বাইরে যে ‘তুমি’- র অর্থ থাকে, সেই ‘তুমি’- র অর্থ কাটাকুটি খেলার হিসেবে থেকে মুক্ত। এই নীল গ্রহের বর্তমান যাকে স্পর্শ করা যায়, জাস্ট স্পর্শ করা যায় না সেই সব কিছুর অস্তিত্বই আমাদের চাপিয়ে দেওয়া।’
অভিনেতা লেখেন, ‘যে মানুষটি কখনো আমাকে নিয়ন্ত্রণ করতে চায় না সেই মানুষটি হলে সুরঙ্গনা। কাউকে নিয়ন্ত্রণ না করেই সে সহজে দেখাতে পারে পচনের বিকল্প। যে খুব সহজে বন্ধু হতে পারে। বন্ধু হওয়া সহজ এবং কঠিন দুটোই, আমি এখনো পারিনি সুরঙ্গনা বন্ধু হতে পেরেছে, পারে। শুভ জন্মদিন।’
ঋদ্ধি প্রসঙ্গে
কৌশিক সেনের ছেলে ঋদ্ধি বাবার মতই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি হিন্দিতেও তিনি সমানভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। চলতি বছরেই ‘বান্দার’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি যেখানে ববি দেওলকে অভিনয় করতে দেখা দিয়েছে মুখ্য চরিত্রে। সিনেমার পাশাপাশি থিয়েটারে বেশিরভাগ সময় কেটে যায় ঋদ্ধির।
সুরঙ্গনা প্রসঙ্গে
নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনায়াসে সুরঙ্গনার নাম উল্লেখ করাই যায়। কিছুদিন আগেই তিনি অভিনয় করেছেন ‘শ্বেতকালী ২’ সিনেমায়। এছাড়াও ‘পুতুল নাচের ইতিকথা’, ‘নিশির ডাক’ সহ একাধিক ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায় সুরঙ্গনা। ভীষণ মিষ্টি এবং শান্ত স্বভাবের এই অভিনেত্রীকে পছন্দ করেন সকলেই।