...
...
Next Story

'প্রথম দিন থেকে আমার শিক্ষক', শিক্ষক দিবসে মজার পোস্ট ঋতাভরীর

প্রতিবছর ৫ সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। এই দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনে প্রত্যেকে নিজেদের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে এই দিনটি পালন করেন।

Published on: Sep 5, 2026, 13:41:03 IST
Advertisement

প্রতিবছর ৫ সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। এই দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনে প্রত্যেকে নিজেদের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে এই দিনটি পালন করেন। তবে শুধুমাত্র স্কুল বা কলেজের শিক্ষকরাই শুধু শিক্ষক হয় না, অনেক সময় জীবনে চলার পথে কখনও শিক্ষক হয়ে ওঠে সময়, কখনও আবার বাস্তব অভিজ্ঞতা।

শিক্ষক দিবসে মজার পোস্ট ঋতাভরীর
শিক্ষক দিবসে মজার পোস্ট ঋতাভরীর

কেউ কেউ আবার মজার ছলে শিক্ষক দিবসে বাঁশকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানায়! বাঁশ, এটি শুধুমাত্র একটি গাছ তা শুধু নয়, অনেকে এই গাছকে কঠিন সময়ের উপমা হিসাবেও ব্যবহার করেন। ঠিক যেমন শিক্ষক দিবসে করলেন ঋতাভরী চক্রবর্তী।

আরও পড়ুন: ঝগড়া অশান্তি অতীত, জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

হাজার হাজার বাঁশের ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনের সবথেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শুভ শিক্ষক দিবস।’ এই ক্যাপশনের মাধ্যমে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে জীবনে বারবার খারাপ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাঁকে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন জীবনের আসল মানে।

আরও পড়ুন: জন্মাষ্টমী দিনেই চুরি হল কমলার বাড়িতে, চোর কি লুকিয়ে রয়েছে বাড়িতেই?

কাজের ক্ষেত্রে ঋতাভরীকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ছদ্দবেশী নামের একটি ওয়েব সিরিজে। এটি মূলত একটি গোয়েন্দা থ্রিলার সিরিজ ছিল যেখানে পরমব্রতর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks