ছেলের জন্মের এক মাস পর ছবি প্রকাশ্যে আনলেন চিত্রাঙ্গদা! খুদের কী নাম রাখলে ঋতাভরীর দিদি?

ক'দিন আগেই জানা গিয়েছিল মা হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। এবার মা হওয়ার এক মাস পর অনুরাগীদের সামনে ছেলের ছবি সামনে আনলেন নায়িকা। জানালেন খুদের নাম কী রেখেছেন তাঁরা।

Published on: Apr 27, 2026, 16:05:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক'দিন আগেই জানা গিয়েছিল মা হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। এবার মা হওয়ার এক মাস পর অনুরাগীদের সামনে ছেলের ছবি সামনে আনলেন ঋতাভরী চক্রবর্তীর দিদি। জানালেন খুদের নাম কী রেখেছেন তাঁরা।

ছেলের জন্মের এক মাস পর ছবি প্রকাশ্যে আনলেন চিত্রাঙ্গদা! খুদের কী নাম রাখলে?
ছেলের জন্মের এক মাস পর ছবি প্রকাশ্যে আনলেন চিত্রাঙ্গদা! খুদের কী নাম রাখলে?

আরও পড়ুন: প্রেমিক রাহুলের সঙ্গে অনীতের কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ শ্রদ্ধা! কী বললেন তিনি?

সোমবার চিত্রাঙ্গদা তাঁর ছেলের ছবি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে ছেলের মুখ সামনে না আনলেও তাঁর কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। নায়িকা ছেলের ছোট্ট হাতের ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁর সন্তানের জন্মের তারিখ ২৭.৩.২০২৬ লেখেন। সেই ছবি সঙ্গেই তিনি লিখেছেন, ‘বিশ্ব থিয়েটার দিবসে, সামান্য বিদ্যুৎ চমক আর বেশ খানিকটা বজ্রপাতের সঙ্গে, আমাদের নতুন বেস্ট ফ্রেন্ড, আমাদের ছোট্ট ছেলেটা এলো। পৃথিবীতে স্বাগত, আনহাদ জাকির অনিন্দ্য। আমাদের প্রিয় ইনকা। আলো আর ভালোবাসা সব সময় তোমায় ঘিরে থাকুক। এবার তিনজনের মিলে মিশে থাকবো।’

ছবিগুলি পোস্ট করে চিত্রাঙ্গদা ক্যাপশনে লেখেন, ‘একজন পুত্র হল মায়ের শেষ সত্যিকারের ভালবাসা এবং বাবার শেষ বেস্ট ফ্রেন্ড। ইনকা পৃথিবীতে তোমায় স্বাগত| আনহাদ জাকির অনিন্দ্য, আমাদের ছোট সোনা পাখি।’ এই পোস্ট ও ক্যাপশন থেকে জানা যায় চিত্রাঙ্গদা তাঁর ছেলের নাম রেখেছেন, ‘আনহাদ জাকির অনিন্দ্য’ আর খুদের ডাক নাম ‘ইনকা’।

আরও পড়ুন: 'ভালো ছেলে, কিন্তু স্বামী নয়…’, গোবিন্দা প্রসঙ্গে কেন এমন বললেন স্ত্রী সুনীতা?

তাঁর এই মিষ্টি পোস্ট প্রকাশ্যে আসতেই খুদেকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই চিত্রাঙ্গদা ও তাঁর স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লেখেন, ‘তোমাদের দু’জনকেই অভিনন্দন! সামনের পথটা খুব সুন্দর হোক।' আর একজন লেখেন, ‘ছোট্ট সোনাটার জন্য অভিনন্দন, আশীর্বাদ ও ভালোবাসা।’ আর এক নেটিজেন লেখেন, ‘এই পৃথিবীতে স্বাগত ছোট্ট ইনকা। আমাদের টিমের পক্ষ থেকে মা, বাবা এবং তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা।’ আর এক অনুরাগী লেখেন, 'অভিনন্দন । কী সুন্দর একটা নাম!'

প্রসঙ্গত, ২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা। তারপর ২০২৬ সালে নারী দিবসে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তারপর গত মার্চের ২৭ তারিখ তাঁর কোল আলো করে আসে ছোট্ট ইনকা।