হাতে ছিল না এক টাকাও, রীতেশকে সাহায্য করেছিলেন পাপারাজ্জিরা, কী ঘটেছিল?
ছবিশিকারী অথবা পাপারাজ্জিদের সব সময় দেখতে পাওয়া যায় তারকাদের ক্যামেরাবন্দি করতে। এয়ারপোর্ট হোক অথবা হোটেলের বাইরে, তারকাদের ২৪ ঘণ্টা নজরে রাখেন তাঁরা।
ছবিশিকারী অথবা পাপারাজ্জিদের সব সময় দেখতে পাওয়া যায় তারকাদের ক্যামেরাবন্দি করতে। এয়ারপোর্ট হোক অথবা হোটেলের বাইরে, তারকাদের ২৪ ঘণ্টা নজরে রাখেন তাঁরা। যদিও কিছু কিছু সময় এঁদের ওপর রেগেও যান তারকারা। তবে সম্প্রতি রীতেশ দেশমুখ এমন একটি ঘটনা শেয়ার করলেন, যা শুনে সেলিব্রিটি এবং ছবি শিকারীদের সম্পর্কের সমীকরণ যেন আরও একবার নতুন করে বদলে গেল।
রীতেশকে সাহায্য করেছিলেন পাপারাজ্জিরা, কী ঘটেছিল?
সম্প্রতি দ্যা স্ক্রিনকে দেওয়া সাক্ষাৎকারে একদিনের কথা স্মরণ করতে গিয়ে অভিনেতা জানান, একদিন মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় একজন শিশু তাঁর কাছে ১০০ টাকার একটি জিনিস বিক্রি করতে চায়। কিন্তু যেহেতু শিশুটির কাছে কোনও টাকা ছিল না তাই রীতেশ জিজ্ঞেস করেছিলেন যে সেই শিশুটি অনলাইন টাকা নেয় কিনা। কিন্তু যখন শিশুটি অনলাইন টাকা নিতে অস্বীকার করে তখন এক ফটোগ্রাফারের কাছে ১০০ টাকা ধার নেন অভিনেতা।
অভিনেতা বলেন, আমরা যখন বাইরে হাঁটছিলাম, তখন একটি বাচ্চা ছেলে ১০০ টাকায় কিছু একটা বিক্রি করছিল। আজকাল মানুষ এতটাই ক্যাশলেস হয়ে গিয়েছে, আমি সাথে টাকা রাখতাম না। এখন আমি টাকা সাথে রাখি না, কারণ সবকিছুই ডিজিটাল। আর একজন খুবই ভালো ছিলেন, যার নাম আমি জানতাম না, কিন্তু এখন জানি, আমার ভুল না হলে তার নাম সুশীল মোহিতে, কিন্তু যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি খুবই দুঃখিত। তিনি বললেন, আমি দিয়ে দেব।'
তিনি বলেন, ‘সেদিন তিনি যে সৌজন্য দেখিয়েছিলেন, তাতেই আমি মুগ্ধ। আমরা সবসময় ভাবি যে তারা হয়তো আমাদের ছবি তুলতে চায় এবং তাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু আমরা বুঝতে পারি না যে এমন মুহূর্তও আসে যখন তারা সাহায্যের জন্য এগিয়ে আসে।’
Home/Entertainment/হাতে ছিল না এক টাকাও, রীতেশকে সাহায্য করেছিলেন পাপারাজ্জিরা, কী ঘটেছিল?