বিভিন্ন অনুষ্ঠানে চলচ্চিত্র তারকাদের নাচ, গান করতে দেখা যায়। কিছু কিছু তারকা অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ এবং গান করেন কিন্তু অনেকেই আছেন যারা অভিনয়ে পারদর্শী হলেও তেমনভাবে নাচ বা গানে পারদর্শী নন। এমন তারকাদের মঞ্চে গান গাইতে বা নাচ করতে দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের নিয়ে কটাক্ষ করা হয়।
বিভিন্ন অনুষ্ঠানে চলচ্চিত্র তারকাদের নাচ, গান করতে দেখা যায়। কিছু কিছু তারকা অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ এবং গান করেন কিন্তু অনেকেই আছেন যারা অভিনয়ে পারদর্শী হলেও তেমনভাবে নাচ বা গানে পারদর্শী নন। এমন তারকাদের মঞ্চে গান গাইতে বা নাচ করতে দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের নিয়ে কটাক্ষ করা হয়।
ঢাকের তালে নাচতে গিয়ে ফের কটাক্ষের শিকার ঋতুপর্ণা
কখনো গান করতে গিয়ে, কখনো আবার নাচ করতে গিয়ে বারংবার এমন কটাক্ষের শিকার হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার মহালয়ার দিন নাচ করতে গিয়ে ফের একবার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণার নাচের ভিডিও ভাইরাল হতেই একের পর এক কটাক্ষ উড়ে এলো কমেন্ট বক্সে।
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, মহালয়ার দিন কোনও এক অনুষ্ঠানে ঢাকের তালে তালে নাচ করতে দেখা যায় ঋতুপর্ণাকে। এই দিন একটি লাল শাড়িতে সেজেছিলেন তিনি, সঙ্গে ছিল গয়না এবং মাথায় লাল ওড়না। কোনও নির্দিষ্ট গান নয়, ঢাকের তালে তালে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রীকে।
অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হতেই কমেন্ট বক্স ছেয়ে যায় কটাক্ষে। একজন লেখেন, ‘কোমর যে আর দুলছেই না।’ অন্য একজন লিখেছেন, ‘আগে দিদির সঙ্গে এখন দাদার সঙ্গে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘মহালয়ার দিন ভাসান ডান্স কে করে!’ চতুর্থজন লিখেছেন, ‘যেমন খুশি নাচো প্রতিযোগিতা হচ্ছে।’
কেউ মজা করে লিখেছেন, ‘একই ঋতুতে জোড়া ফুলও ফোটে, পদ্ম ফুলও ফোটে, ও যে সবার প্রিয় ঋতু।’ কেউ আবার জিজ্ঞাসা করেছেন, ‘নাচতেই হতো? খুব কি অসুবিধা হতো না নাচলে? আমার সরল মনে এটাই জানার ছিল।’ তবে কেউ কেউ আবার এই নাচটির প্রশংসা করে লিখেছেন, ‘দারুন হয়েছে খুব সুন্দর। এমন একটি মনোরঞ্জন হলেই তো মনে হবে পুজো আসছে।’
প্রসঙ্গত, এর আগেও পোশাক নিয়ে ব্যাপক কটাক্ষের শিকার হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও এই সমস্ত ট্রোলকে তিনি একেবারেই পাত্তা দিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় যারা কমেন্ট করেন তাদের অর্ধেক কমেন্ট নাকি দেখেনই না অভিনেত্রী।