এবার ছোট পর্দায় একসঙ্গে চমক দিতে আসছেন ঋত্বিক-অপরাজিতা, কোন চ্যানেলে?

দুজনেই বড় মাপের অভিনেতা-অভিনেত্রী। বড় পর্দা তো বটেই, ওয়েব সিরিজের দুনিয়াতেও স্বনামধন্য দুই নাম হল অপরাজিতা ঘোষ এবং ঋত্বিক চক্রবর্তী। অপরাজিতাকে কিছু মাস আগে ছোট পর্দায় দেখতে পাওয়া গেলেও বহু বছর ঋত্বিক অভিনয় করেন না, ছোট পর্দায়। তবে এবার স্ত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

Published on: Nov 23, 2026, 18:00:43 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুজনেই বড় মাপের অভিনেতা-অভিনেত্রী। বড় পর্দা তো বটেই, ওয়েব সিরিজের দুনিয়াতেও স্বনামধন্য দুই নাম হল অপরাজিতা ঘোষ এবং ঋত্বিক চক্রবর্তী। অপরাজিতাকে কিছু মাস আগে ছোট পর্দায় দেখতে পাওয়া গেলেও বহু বছর ঋত্বিক অভিনয় করেন না, ছোট পর্দায়। তবে এবার স্ত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

এবার ছোট পর্দায় একসঙ্গে চমক দিতে আসছেন ঋত্বিক-অপরাজিতা
এবার ছোট পর্দায় একসঙ্গে চমক দিতে আসছেন ঋত্বিক-অপরাজিতা

অপরাজিতা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘চিরসখা’ ধারাবাহিকে, কিন্তু রাহুলের মৃত্যুর পর মাঝপথে এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হয়। ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় হওয়ার কারণে ধারাবাহিকটি শেষ পর্যন্ত সম্প্রচার করা সম্ভব হয়নি। ‘চিরসখা’ ধারাবাহিকের পর সান বাংলার ‘ছানাগিরি’ সঞ্চালনা করতে দেখা যায় অপরাজিতাকে।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে নামবেন দেব, বড়দিনে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’

এবার এই ‘ছানাগিরি’র মঞ্চেই স্ত্রীকে সঙ্গ দিতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী। ধারাবাহিক না হলেও ঋত্বিক অপরাজিতাকে বেশ কিছুক্ষণ একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা। কাজের সূত্রে এই দুই তারকাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে থাকেন। বাড়ির বাইরে তাই একসঙ্গে কাজ করার অনুভূতি সত্যিই আলাদা।

কবে দেখতে পাওয়া যাবে?

‘ছানাগিরি’ অনুষ্ঠানের নভেম্বর মাসের বিশেষ ফিনালে-তে দেখতে পাওয়া যাবে অপরাজিতা ঋত্বিককে। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যে ৬টা থেকে সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোডটি। অপরাজিতার বাচ্চাদের সঙ্গে কাটানো মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন এবার ঋত্বিকও।

আরও পড়ুন: 'এটা বিগ বসের বাড়ি পর্যন্ত থাক', সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?

সম্প্রতি জি ২৪ ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে ঋত্বিক বলেন, ‘প্রথম প্রথম ভীষণ ভয় লাগছিল। অনেকদিন বাদে এরকম নার্ভাস লাগছিল। আসলে কেমন যেন একটা বাড়ি বাড়ি মনে হবে ভাবছিলাম, অভিনয়ও করতে হবে না। তবে এসে দেখলাম যে নার্ভাস ব্যাপারটা ধীরে ধীরে কেটে গিয়েছে। সকলের সঙ্গে খুব মজা করলাম।’

প্রসঙ্গত, খুব সম্প্রতি জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে ‘মৃগয়া ১.৫’। এই ছবিতে আবার ঋত্বিককে দেখতে পাওয়া গিয়েছে সেই পুরনো অ্যাকশন মুডে। ঋত্বিকের সঙ্গে এই প্রথম পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে কৌশানি মুখোপাধ্যায়কে।