...
...
Next Story

Ritwick Chakraborty: ‘পৃথিবীর সব ভাইপো ভালো….’, চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে বিঁধলেন ঋত্বিক?

চোরবাগান পুজো কমিটির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো দেবদীপ অধিকারী। বিরোধী শিবির আগেই আঙুল তুলেছে তাঁর দিকে। এবার ঋত্বিকের শ্লেষাত্মক পোস্টেও ‘ভাইপো’র উল্লেখ।

Published on: Oct 18, 2026, 22:00:59 IST
Advertisement

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে মহাসপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ও তার পরবর্তী রাজনৈতিক-প্রশাসনিক প্রতিক্রিয়া নিয়ে এবার অত্যন্ত তীক্ষ্ণ ও উপহাসমূলক পোস্ট করলেন প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। মহাসপ্তমীর সন্ধ্য়ায়, শনিবার চোরবাগান পুজো মণ্ডপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। যার জেরে দুর্গাপুজোর আনন্দ-উৎস সব ফিকে বাঙালির কাছে।

‘পৃথিবীর সব ভাইপো ভালো….’, চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে বিঁধলেন ঋত্বিক?
‘পৃথিবীর সব ভাইপো ভালো….’, চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে বিঁধলেন ঋত্বিক?

কেন ঘটল এই বিপর্যয়? পুলিশ-প্রশাসনের তৎপরতায় কি এড়ানো যেত না দুর্ঘটনা? প্রশ্ন হাজার। কিন্তু উত্তর মিলছে না। এর মাঝেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক সংক্ষিপ্ত অথচ অর্থবহ পোস্টে বর্তমান রাজ্য সরকার, রাজনীতি এবং সামাজিক মানসিকতাকে খোঁচা দিয়ে ঋত্বিক লেখেন- ‘সম্বিত ফিরে এলে আমরা সবাই বুঝতে পারবো— ভীড় ভালো না, বৃষ্টি ভালো না, বই ভালো না, সব কিছু নিয়ে রাজনীতি ভালো না। কিন্তু বুল্ডোজার ভালো, পুজো কমিটিতে রাজনীতির লোক ভালো, পৃথিবীর সব ভাইপো ভালো, ষাঁড় ভালো, ষাঁড়ের প্রত্যুৎপন্নমতিত্ব ভালো।’

‘সবকিছু নিয়ে রাজনীতি’ ও দায় এড়ানোর নীতি: চোরবাগান ট্র্যাজেডির পর যেভাবে পুলিশ, আবহাওয়া (বৃষ্টি) বা অতিরিক্ত ভিড়কে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে, তাকেই কটাক্ষ করেছেন ঋত্বিক তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের।

পাশাপাশি চোরবাগান পুজো কমিটির সঙ্গে যুক্ত প্রভাবশালীদের যোগসূত্র এবং রাজ্য রাজনীতিতে ‘ভাইপো’ ও পুজো কমিটিতে দলীয় নেতাদের দখলদারিত্বকে সরাসরি ব্যঙ্গ করেছেন তিনি। প্রসঙ্গত, চোরবাগান পুজো কমিটির সঙ্গে যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। যাঁর দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও।

স্বস্তিকা দত্ত, বিদিপ্তা চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ্যায় এবং ঋদ্ধি সেনের পর এবার ঋত্বিক চক্রবর্তীর এই তীব্র বিদ্রূপাত্মক বার্তা বুঝিয়ে দিচ্ছে যে, চোরবাগানের প্রাণহানির পর শহরের সংস্কৃতিক মহল প্রশাসনের ভূমিকা নিয়ে কতটা ক্ষুব্ধ ও সরব।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks