...
...
Next Story

‘বিগ বস’ খ্যাত অর্চনা গৌতমের ক্যাফেতে হল চুরি, উধাও পুরো ক্যাশবাক্স

বিগ বসের ঘরে দুর্দান্ত পারফর্মেন্স করার জন্য পরিচিত ছিলেন অর্চনা গৌতম। সবসময় স্পষ্ট কথা বলার জন্য পরিচিত ছিলেন তিনি। কিন্তু এবার একটি বড় সমস্যার মুখে পড়লে অভিনেত্রী। মুম্বইয়ে অভিনেত্রীর ক্যাফেতে হল বড়সড় চুরির ঘটনা। শুধু টাকা নয়, দুষ্কৃতি অর্জন আর ক্যাফের গোটা কাউন্টারই নিয়ে চলে যায়।

Published on: Oct 7, 2026, 20:21:42 IST
Advertisement

বিগ বসের ঘরে দুর্দান্ত পারফর্মেন্স করার জন্য পরিচিত ছিলেন অর্চনা গৌতম। সবসময় স্পষ্ট কথা বলার জন্য পরিচিত ছিলেন তিনি। কিন্তু এবার একটি বড় সমস্যার মুখে পড়লে অভিনেত্রী। মুম্বইয়ে অভিনেত্রীর ক্যাফেতে হল বড়সড় চুরির ঘটনা। শুধু টাকা নয়, দুষ্কৃতি অর্জন আর ক্যাফের গোটা কাউন্টারই নিয়ে চলে যায়।

‘বিগ বস’ খ্যাত অর্চনা গৌতমের ক্যাফেতে হল চুরি
‘বিগ বস’ খ্যাত অর্চনা গৌতমের ক্যাফেতে হল চুরি

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার সিসিটিভি ফুটে শেয়ার করেছেন অভিনেত্রী। পুলিশের কাছে করা হয়েছে এফ আই আর দায়ের। অর্চনার মুম্বাইয়ের ক্যাফের নাম ওয়ে চুরোস। ২০২৫ সালে তিনি এই ক্যাফে উদ্বোধন করেন। জীবনের প্রায় গোটা সঞ্চয় এই ক্যাফের জন্য বিনিয়োগ করেছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এটি শুধুমাত্র পরিশ্রম নয়, তাঁর আবেগ জড়িয়ে রয়েছে এই কাফের সঙ্গে।

আরও পড়ুন: 'গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না', নতুনদের উদ্দেশ্যে আর কী বার্তা সোহিনীর?

ঘটনার পর তিনি ভার্সোভা থানায় এফআইআর দায়ের করলেও, অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় কোনো ফুটেজ প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘পুলিশ আমাকে কাউকে কিছু না বলতে বলেছিল; তারা সিসিটিভি ফুটেজ অনলাইনে প্রকাশ করতেও বারণ করেছিল, কারণ ভিডিওটি পোস্ট করা হলে চোর পালিয়ে যেতে পারে।’ তবে, বেশ কয়েকদিন পরেও চোর ধরা না পড়ায় গৌতম তার ছবি শেয়ার করার সিদ্ধান্ত নেন।

সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ক্যামেরার যে দুটি ফুটেজ প্রকাশে এনেছেন অভিনেত্রী সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এক ব্যক্তি ক্যাফের ভেতরে ঢোকে এবং কিছুক্ষণ বাদে ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি করে নিয়ে চলে যায়। তবে ওই ব্যক্তি কে তা এখনো জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল, কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রতিযোগীরা

চুরির কথা প্রকাশে এনে অভিনেত্রী জানান এই ক্যাফে খোলার পেছনে তার কষ্টের কথা। জীবনের সমস্ত উপার্জন যে এই ক্যাফেতে তিনি বিনিয়োগ করেছিলেন সে কোথাও জানান অভিনেত্রী। ক্যাপের প্রতিটি জিনিসের সঙ্গে তার পরিশ্রম জড়িয়ে রয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks