Rohaan Bhattacharjee: রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন, কোন ছবিতে?

Rohaan Bhattacharjee: বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে একজন মহুয়া রায়চৌধুরী। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

Published on: Jun 1, 2026, 13:52:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rohaan Bhattacharjee: বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে একজন মহুয়া রায়চৌধুরী। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় মহুয়া রায়চৌধুরী, কিন্তু সেই মৃত্যুর পেছনে যে কি রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আজও জানা সম্ভব হয়নি। এবার এই মহুয়া রায় চৌধুরীর জীবন ফুটে উঠবে রুপোলি পর্দায়।

রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন
রঞ্জিত মল্লিকের ভূমিকায় ধরা দেবেন রোহন

রাজদীপ ঘোষের পরিচালনায় এবং রানা সরকারের প্রযোজনায় খুব শীঘ্রই আসতে চলেছে গুনগুন করে মহুয়া। এই সিনেমায় প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: দর্শনা নয়, সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি? ফাঁস করলেন শুভশ্রী

এই সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুব স্বাভাবিকভাবেই খুশি রোহন।

আরও পড়ুন: শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা, রবিবারের দুপুরে অনুষ্ঠিত হল ছবির শুভ মহরত

সম্প্রতি এই প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে তিনি বলেন, ‘এর আগে বেশ কিছু বায়োপিকে বিভিন্ন অভিনেতাদের অভিনয় করতে দেখেছি। এবার তেমন একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছি। উনি ভীষণ পজিটিভ একজন মানুষ। আমার মা রঞ্জিত মল্লিকের ভীষণ পছন্দ করতেন। আমার মধ্যে অথবা আমার লুকের মধ্যে নিশ্চয়ই তেমন কিছু খুঁজে পেয়েছেন রানাদা, তাই আমাকে বেছে নেওয়া হয়েছে।’

অভিনেতা আরও বলেন, ‘রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি, কারণ এর আগে এমন চরিত্রে কেউ অভিনয় করেননি। অন্যদিকে মহুয়া রায়চৌধুরীর ছবি হয়তো সব কটা আমি দেখিনি কিন্তু আমার ছোট পিসিকে অনেকটা ওঁর মতো দেখতে ছিল তাই আমার বাড়িতে মাঝে মধ্যেই ওঁকে নিয়ে কথা হতো। সব মিলিয়ে মহুয়া রায় চৌধুরীর জীবন নিয়ে কৌতুহল ছিল বরাবর। আমি খুব খুশি এমন একটা চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে।’