...
...
Next Story

এবার ‘দশানন’রোহন, বিপরীতে থাকবেন কে? কোন পৌরাণিক গল্প বলবে এই ছবি?

Rohaan Bhattacharjee: ছোট পর্দা থেকে ওটিটি প্লাটফর্ম, তারপর বড় পর্দা, কখনও রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয় করেছেন কখনও আবার পুলিশ অফিসারের ভূমিকায়। এবার একদম অন্যরকম একটি চরিত্রে ধরা দিতে চলেছেন রোহন ভট্টাচার্য।

Published on: Aug 17, 2026, 19:01:54 IST
Advertisement

Rohaan Bhattacharjee: ছোট পর্দা থেকে ওটিটি প্লাটফর্ম, তারপর বড় পর্দা, কখনও রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয় করেছেন কখনও আবার পুলিশ অফিসারের ভূমিকায়। এবার একদম অন্যরকম একটি চরিত্রে ধরা দিতে চলেছেন রোহন ভট্টাচার্য।

এবার ‘দশানন’-এ ধরা দিতে চলেছেন রোহন
এবার ‘দশানন’-এ ধরা দিতে চলেছেন রোহন

ছবির নাম ‘দশানন’। সপ্তাশ্ব বসু পরিচালিত এই ছবিটি হতে চলেছে একটি মিথলজিক্যাল ফিউশন। এই সিনেমায় একজন অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করবেন রোহন। রোহনের বিপরীতে অভিনয় করবেন পিয়ালী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করবেন বিশ্বরূপ বিশ্বাস। তিনি অতি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন এই ছবিতে।

আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

সিনেমার চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। সংগীত পরিচালনায় রয়েছেন ঈশান মিত্র। এত বছর বিভিন্ন চরিত্রে বা বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেছেন রোহন, তবে এবার একদম অন্যরকম ঘরানার ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে বেজায় খুশি অভিনেতা।

কিছুদিন আগেই পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। রাহুলের মৃত্যুর সময় অভিনেতা-অভিনেত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহনও। জানিয়েছিলেন, কীভাবে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন তিনি।

তবে সেই শারীরিক সমস্যাকে পিছনে ফেলে এবার আবার নতুন চরিত্রের জন্য একেবারে প্রস্তুত রোহন। অন্যদিকে পিয়ালী বরফি, বেঙ্গল পুলিশ চ্যাপ্টার ০১, জতুগৃহ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এবার ছবির পর্দায় নতুন এই জুটিকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks