...
...
Next Story

টিভিকে ‘ডাস্টবিন মিডিয়াম’ বলে কটাক্ষ রোহিত রায়ের, কেন এমন কথা বললেন তিনি?

টেলিভিশন মাধ্যম দিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন রোহিত রায়। স্বভিমান, দেশ মে নিকলা হগা চাঁদ সহ একাধিক সিরিয়ালের হাত ধরে নিজের জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বড়পর্দায় অভিনয় করেছেন একাধিক ছবিতে। উভয়ের মাধ্যমে কাজ করার পরেও হঠাৎ করে রোহিত টিভি মাধ্যমকে একটি ডাস্টবিন মিডিয়াম বলে কটাক্ষ করলেন।

Published on: Sep 12, 2026, 19:48:04 IST
Advertisement

টেলিভিশন মাধ্যম দিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন রোহিত রায়। ‘স্বভিমান’, ‘দেশ মে নিকলা হগা চাঁদ’ সহ একাধিক সিরিয়ালের হাত ধরে নিজের জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বড়পর্দায় অভিনয় করেছেন একাধিক ছবিতে। উভয়ের মাধ্যমে কাজ করার পরেও হঠাৎ করে রোহিত টিভি মাধ্যমকে একটি ডাস্টবিন মিডিয়াম বলে কটাক্ষ করলেন।

টিভিকে ‘ডাস্টবিন মিডিয়াম’ বলে কটাক্ষ রোহিত রায়ের
টিভিকে ‘ডাস্টবিন মিডিয়াম’ বলে কটাক্ষ রোহিত রায়ের

কেন এমন কথা বললেন অভিনেতা?

কিণ্ডল কাস্ট ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে টিভি ইন্ডাস্ট্রিজ পেশাদার হয়ে উঠছে কিনা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘এই প্রশ্নটিই আমাকে অনেকবার করা হয়েছে এবং আমার মনে হয় আমার নিজেকে অকৃতজ্ঞ হিসেবে উপস্থাপন করা উচিত নয়। কিন্তু আমি মন থেকে মনে করি টেলিভিশন মাধ্যম এটি আবর্জনা হয়ে গিয়েছে। দেখলে মনে হয় এটা যেন গতকালের খবরের কাগজ যা আপনি ভুলে গিয়েছেন। দুর্ভাগ্যবশত যে পরিমাণ কনটেন্ট তৈরি হচ্ছে তাতে সৃজনশীলতা প্রায় নেই বললেই চলে।’

আরও পড়ুন: বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী, পাত্তাই দিল না বাকিরা, আবার শুরু অশান্তি

তবে শুধুমাত্র টেলিভিশন মাধ্যম নয় ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের নিয়েও কথা বলেছেন তিনি। রোহিত বলেন, ‘সত্যি বলতে সিনেমার অভিনেতাদের মত চালচলন একেবারেই নেই টিভি ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের। আপনি যদি একজন তারকা হন তাহলে আপনি একজন মার্জিত এবং স্টাইলিশ দেখাবেন নিজেদের। কিন্তু একজন টিভি তারকা যেভাবে কোথাও গিয়ে আচরণ করেন তা দেখেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ছবি শিকারীদের দেখে বোকার মত মন্তব্য করেন তাঁরা, পোশাকের দিকে খেয়াল করলেও আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।’

কোনও অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ না করেই রোহিত বলেন, ‘সিনেমা হল ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং টিভি হল একটি আবর্জনা মাধ্যম। এই দুটির মধ্যে তুলনা করা অনেকটা ভারতের হয়ে ক্রিকেট খেলা এবং রঞ্জি ট্রফির সঙ্গে তুলনা করার মতো হয়ে যায়।’

রোহিত রায়ের ক্যারিয়ার

রোহিত প্রায় একই সময়ে চলচ্চিত্র ও টেলিভিশনে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৪ সালে তিনি 'জজবাত' ছবিতে এবং তার এক বছর পর 'স্বাভিমান' টিভি শো-তে অভিনয় করেন। 'কুসুম', 'কিটি পার্টি', 'দেশ মে নিকলা হোগা চাঁদ' এবং 'ভিরাসাত'-এর মতো টিভি শো-তে অভিনয় করে এই অভিনেতা খ্যাতি অর্জন করেন। রোহিত সম্প্রতি নেটফ্লিক্সের ' চুম্বক ' ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২৫ সালের 'কন্ট্রোল'।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks