...
...
Next Story

Ronit Roy: রণিতের নাম করে চাওয়া হচ্ছে টাকা, প্রতারকদের সাবধান করে আর কী বললেন অভিনেতা?

Ronit Roy: সম্প্রতি রণিত রায়ের নাম করে অনলাইনে বেশ কিছু মানুষের থেকে টাকা নেওয়া হয়। বিশেষত মহিলাদের ঠকানো হয় অভিনেতার নাম করে। এই গোটা ঘটনাটি সামনে নিয়ে এসে অভিনেতা সকলকে ভীষণভাবে সতর্ক থাকতে বলেন এবং স্পষ্ট করেন নিজের অবস্থান।

Published on: May 22, 2026, 16:14:15 IST
Advertisement

Ronit Roy: সম্প্রতি রণিত রায়ের নাম করে অনলাইনে বেশ কিছু মানুষের থেকে টাকা নেওয়া হয়। বিশেষত মহিলাদের ঠকানো হয় অভিনেতার নাম করে। এই গোটা ঘটনাটি সামনে নিয়ে এসে অভিনেতা সকলকে ভীষণভাবে সতর্ক থাকতে বলেন এবং স্পষ্ট করেন নিজের অবস্থান।

প্রতারকদের সাবধান করে আর কী বললেন অভিনেতা?
প্রতারকদের সাবধান করে আর কী বললেন অভিনেতা?

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে রণিত জানান, কেউ তাঁর নাম ব্যবহার করে সকলের সঙ্গে, বিশেষত মেয়েদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের থেকে টাকা চাইছে। অভিযুক্তের ব্যবহৃত ফোন নাম্বার এবং ইমেইল আইডি প্রকাশের শেয়ার করার পাশাপাশি অভিনেতা সকলকে সতর্ক করেন এইভাবে প্রতারকের ফাঁদে পা না দিতে।

আরও পড়ুন: এবার অঙ্কিতাকে আইনি চিঠি পাঠালেন দেবালয়, করলেন মানহানির মামলাও

তিনি যে নোট শেয়ার করেন তার ক্যাপশনে তিনি লেখেন, ‘যারা সেলিব্রিটিদের পরিচয় ব্যবহার করে মানুষকে বোকা বানাচ্ছে এবং তাদের সুযোগ নিচ্ছে তাদের থেকে সতর্ক হন। এমন কোন ঘটনার যদি সম্মুখীন হন তাহলে অবশ্যই ব্যাপারটা সেলিব্রিটিদের নজরে আনুন। আমি অথবা আমার প্রতিনিধিরা কখনওই কারও থেকে টাকা অথবা অন্য কোন সুবিধার জন্য যোগাযোগ করবো না।’

তিনি লেখেন, ‘দয়া করে মনে রাখবেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোনভাবে কারো থেকে টাকা চাইবো না বা কোন নারীর সঙ্গে যোগাযোগ করবো না। আপনারা যদি এমন কারো সন্ধান পান অথবা আপনার সঙ্গেও যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই দেরি না করেই ব্যাপারটা আমার নজরে আনবেন।’

অভিনেতার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই অভিনেতার প্রশংসা করেন কারণ তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে সচেতন করছেন এবং আগে থেকে সাবধান করে দিচ্ছেন।

আরও পড়ুন: ‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা, শ্যুটিং শেষে আবেগপ্রবণ অলিভিয়া

রণিত রায়ের সাম্প্রতিক কাজ

সম্প্রতি রনিত ‘মা’ সিনেমায় অভিনয় করেছেন, যেটিতে কাজল ও ইন্দ্রনীল সেনগুপ্তের পাশাপাশি অজয় ​​দেবগনও ছিলেন । তিনি ‘চক্রবর্তী সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ টেলিভিশন শো-টিরও অংশ ছিলেন।

এরপর তাঁকে দেখা যাবে সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত এবং রায় কাপুর ফিল্মস প্রযোজিত ‘তিন কৌয়ে’ ধারাবাহিকে। ধারাবাহিকটি তৈরি করেছেন আব্বাস টাইরেওয়ালা এবং পরিচালক ও সহ-নির্মাতা হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা ঘোষ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe