বিগত কয়েকদিন ধরে ছাত্র-যুব আন্দোলন চলছে দেশের নানা প্রান্তে। নেপাল, বাংলাদেশের ছাপ দেখছেন অনেকেই। ককরোচ জনতা পার্টির ডাকে যা শুরু হয়েছে, তাতে বর্তমানে স্বতঃস্ফূর্তভাবে সামিল জেন জি! কোনো বিশেষ দলের সমর্থন নয়, বরং ভবিষ্যৎ বদলানোর চাহিদাই যেন এখন তাঁদের দু চোখে। যদিও এই অন্দোলনে ঘটছে অনেক অনভিপ্রেত ঘটনাও। পুলিশের সঙ্গে বিরোধে জড়াচ্ছেন তরুণরা। আহত হচ্ছে দু পক্ষই। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ককরোচদের ডাকে সাড়া মেলেনি সেভাবে। ককরোচ জনতা পার্টি যে দাবি সামনে রেখেছেন, সেটাও পূরণ করা হয়নি। পাশাপাশি দিল্লিতে সোমবারের সাংসদ অভিযানে পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্য়াস চালনোর প্রতিবাদে মুম্বই-পাটনার মতো শহরও এগিয়ে আসছে প্রতিবাদে।

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী, বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্য়ায়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে। তবে তাতে মন্তব্য করতেই চাননি রূপা। বরং সাফ জানিয়ে দিয়েছেন যে, এই ব্য়াপারে খোঁজই রাখেননি তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রূপা বলেন, ‘আমাদের সবারই একটা ধারণা আছে, যাদেরকে ক্য়ামেরায় ধরা হয়, তাঁরা সর্ব বিষয়ে জ্ঞানী। কিন্তু আমি আপনাদের কড়জোরে জানাচ্ছি যে, আমি এই বিষয়ে এক লাইনও খবর রাখিনি। রাখতে চাইনি। যেমন আমি খেলা দেখি না। এত বড় বড় খেলা হল, সবাই অনেক বড় বড় জায়গায় বসে খেলা দেখল, আমি খেলার খ বুঝি না। আমার হাতে ব্যাটেবলে মেলে না। তাই বক্তব্যও করতে পারব না। তেমনই এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আমি এক লাইনও খবর রাখিনি, পড়িনি, এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আমি একেবারেই অজ্ঞ।’
প্রসঙ্গত, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং পরীক্ষার অনিয়মের প্রতিবাদের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। ১৮ জুলাই পুলিশ তাঁকে ‘বলপূর্বক’ যন্তর মন্তর থেকে উঠিয়ে নিয়ে যায় দিল্লির সরদজং হাসপাতালে। অনশনের ২৬ দিনেরও বেশি সময় পেরিয়ে যাওয়ায় তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে গিয়েছে। তা নিয়েই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
রূপা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্রকে পরাজিত করে। অভিনয়ের সূত্রে, রূপাকে শেষ দেখা গিয়েছে দেবের রঘু ডাকাত সিনেমায়। ছোট পর্দায় তাঁর শেষ কাজ ছিল মেয়েবেলা। যা তিনি মাঝপথেই ছেড়েছিলেন।
{{/usCountry}}রূপা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্রকে পরাজিত করে। অভিনয়ের সূত্রে, রূপাকে শেষ দেখা গিয়েছে দেবের রঘু ডাকাত সিনেমায়। ছোট পর্দায় তাঁর শেষ কাজ ছিল মেয়েবেলা। যা তিনি মাঝপথেই ছেড়েছিলেন।
{{/usCountry}}