...
...
Next Story

ছোট পর্দায় ফিরছেন রুকমা! কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে নায়িকাকে?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। ফের নায়িকার মেগা দেখা যাবে। জানেন কোন চ্যানেলে দেখা যাবে?

Published on: Jun 7, 2026, 20:15:20 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট মেগা। তবে বেশ অনেকটা সময় নায়িকাকে আর ছোট পর্দায় সেই ভাবে দেখা যাচ্ছে না। তাই বহুদিন ধরেই তাঁর অনুরাগীরা নায়িকার ছোট পর্দায় ফেরার অপেক্ষা রয়েছেন। এবার সেই অনুরাগীদের জন্য সুখবর। ফের নায়িকার মেগা দেখা যাবে। জানেন কোন চ্যানেলে দেখা যাবে?

ছোট পর্দায় ফিরছেন রুকমা! কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে নায়িকাকে?
ছোট পর্দায় ফিরছেন রুকমা! কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে নায়িকাকে?

রবিবার প্রকাশ্যে এসেছে নায়িকার মেগার প্রোমো। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, কোন চ্যানেলে আসছে এই মেগা? কালারস বাংলায় আসছে অভিনেত্রীর ধারাবাহিক। কিন্তু এবার কোন অবতারে দেখা যাবে তাঁকে? নতুন কোনও ধারাবাহিক কি আসছে তাঁর?

না, রুকমার নতুন কোন ধারাবাহিক আসছে না। আসলে নায়িকার হিট মেগা 'কিরণমালা' আসছে। ফের তা সম্প্রচারিত হবে কালারস বাংলার পর্দায়। ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে প্রোমো। সেখানে সেই চেনা 'কিরণমালা' লুকে দেখা মিলেছে তাঁর। খুব তাড়াতাড়ি কালারস বাংলায় মেগার সম্প্রচার শুরু হবে, তবে কবে থেকে মেগার সম্প্রচার হবে সেই দিণক্ষণ অবশ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। আগে এই মেগা স্টার জলসায় সম্প্রচারিত হত।

তবে ধারবাহিকের এই প্রোমো দেখে নেটিজেনরা বেশ খুশি। একজন মন্তব্য করেছেন, ‘ছোট সময় দেখলাম স্টার জলসায় এখন বড় হয়ে দেখবো কালার্স বাংলায়।’ আর একজন লেখেন, ‘কেউ কিরণমালাকে ছাপিয়ে যেতে পারবে না।’ আর একজন লেখেন, ‘কিরনমালা বিকাল সাড়ে পাঁচটায় দিলে ভালো হয়’।

কাজের সূত্রে, রুকমাকে সর্বশেষ স্টার জলসার তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে রোহন ভট্টাচার্যের বিপরীতে দেখা গিয়েছিল। বর্তমানে নায়িকা তাঁর শাড়ির ব্র্যান্ড নিয়ে ব্যস্ত। তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও তাঁকে অংশগ্রহণ করতে দেখা যায়। তাছাড়াও নায়িকা তাঁর জীবনের রোজনামচার টুকিটাকি ভ্লগের মাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe