...
...
Next Story

সুস্পষ্ট বেবিবাম্পে চুমু বরের, মা হতে চলেছেন রোশনি! মনোকিনি পরে সমুদ্র সৈকত থেকে সুখবর দিলেন নায়িকা

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। আর এবার নায়িকা দিলেন সুখবর। মা হতে চলেছেন তিনি। একটি ভিডিয়ো পোস্ট করে নিজের প্রেগনেন্সির খবর সামনে আনলেন রোশনি।

Updated on: May 24, 2026, 20:54:24 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ছোটপর্দার হাত ধরে শুরু করলেও ওটিটি থেকে বড়পর্দা সব জায়গায় দাপটের সঙ্গে কাজ করেন রোশনি। নায়িকাকে সর্বশেষ দেখা গিয়েছিল স্টার জলসার চর্চিত মেগা ‘ভোলেবাবা পার করেগা…’তে। এই মেগার প্রথম পর্যায়ে তিনি ছিলেন। আর এবার নায়িকা দিলেন সুখবর। মা হতে চলেছেন তিনি। একটি ভিডিয়ো পোস্ট করে নিজের প্রেগনেন্সির খবর সামনে আনলেন রোশনি।

সুস্পষ্ট বেবিবাম্পে চুমু বরের, মা হতে চলেছেন রোশনি! সমুদ্র সৈকত থেকে দিলেন সুখবর
সুস্পষ্ট বেবিবাম্পে চুমু বরের, মা হতে চলেছেন রোশনি! সমুদ্র সৈকত থেকে দিলেন সুখবর

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে রাহুল, ‘আমি কোনও কিছুর জন্য যথেষ্ট ভালো নই…’, তার মাঝেই হঠাৎ কেন এমন লিখলেন অভিনেতা?

রবিবার নায়িকা একটি ভিডিয়ো তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামে ভাগ করে নেন। সেখানে দেখা যায় চকোলেট রঙের মোনোকিনীতে সমুদ্র সৈকতে রোশনি সঙ্গে তাঁর স্বামী তুর্য্য সেন। ভিডিয়োয় প্রথমে দেখা যায় তাঁরা সমুদ্রে দাঁড়িয়ে তাঁরা একে অপরকে খুঁজছেন। তারপর তাঁরা একে অপরকে দেখতে গিয়ে হাত নাড়িয়ে নিজেদের দিকে ছুটে আসেন। তারপর দেখা যায় তাঁরা একে অপরকে ঠোঁটে চুমু খাচ্ছেন। এরপর স্বামী তুর্য্যকে হাঁটু গেড়ে বসে রোশনির বেবিবাম্পে চুমু খেতে দেখা যায়। আর সঙ্গে লেখা 'ইউ আর থ্রি', অর্থাৎ 'আমরা তিনজন'। এরপর তাঁরা ফের একে অপরকে জড়িয়ে ধরেন। তারপর আবার একে অপরের ঠোঁটে চুমু এঁকে সমুদ্রের দিকে ফিরে তাকান।

আরও পড়ুন: তসরের পাঞ্জাবি, মাথায় পাগড়ি, তা দেওয়া বড় গোঁফ! 'দাদাগিরি'র প্রোমোর ফার্স্ট লুক সামনে আনলেন দেব?

নায়িকার ছবি 'অতি উত্তম'-এর তিনি গৌরব চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন। রোশনির সহকর্মী গৌরব তাঁর অভিনেত্রীর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘ওহ্‌ বাহ্‌। কী অসাধারণ। অভিনন্দন।’ 'ভোলেবাবা পার করেগা'র নায়ক নীল ভট্টাচার্য লেখেন, ‘ওহোহো... অভিনন্দন... পার্টি আসছে।’ মিমি দত্ত লেখেন, ‘অভিনন্দন প্রিয়তমা।' অদ্রিজা রায় লেখেন, ‘অভিনন্দন’ সঙ্গে বেশ কিছু ইভেলআই ইমোজি দেন। অন্যদিকে, অঙ্গনা রায়ও অভিনন্দন জানান নায়িকাকে। বরখা বিস্ত লেখেন, ‘ওএমজি…. তুমি তো এক দারুণ মা হতে চলেছো…. অভিনন্দন সোনা।’ সুদীপ্ত চক্রবর্তীও নায়িকাকে অভিনন্দন জানান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks