...
...
Next Story

'এই সময়টা জীবনে স্বপ্নের মতো…', মাতৃত্বকালীন সময় প্রসঙ্গে যা বললেন অন্তঃসত্ত্বা রোশনি

রোশনি ভট্টাচার্য টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। কিছুদিন আগেই নায়িকা সুখবর দিয়েছেন। তিনি মা হতে চলেছেন। এবার মা হতে চলার এই অনুভূতি নিয়ে নানা কথা ভাগ করে নিলেন নায়িকা।

Published on: Jun 10, 2026 04:50 PM IST
Advertisement

রোশনি ভট্টাচার্য টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। ছোটপর্দার হাত ধরে নায়িকার বিনোদন জগতে পথ চলা শুরু হলেও ওটিটি থেকে বড়পর্দা সব জায়গায় দাপটের সঙ্গে কাজ করছেন রোশনি। নায়িকাকে সর্বশেষ দেখা গিয়েছিল স্টার জলসার চর্চিত মেগা ‘ভোলেবাবা পার করেগা…’তে। কিছুদিন আগেই নায়িকা সুখবর দিয়েছেন। তিনি মা হতে চলেছেন। এবার মা হতে চলার এই অনুভূতি নিয়ে নানা কথা ভাগ করে নিলেন নায়িকা।

'এই সময়টা স্বপ্নের মতো…', মাতৃত্বকালীন সময় প্রসঙ্গে যা বললেন অন্তঃসত্ত্বা রোশনি
'এই সময়টা স্বপ্নের মতো…', মাতৃত্বকালীন সময় প্রসঙ্গে যা বললেন অন্তঃসত্ত্বা রোশনি

কে টিভি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোশনি বলেন, ‘জীবনের গতিটা একটু কমেছে, কিন্তু তা বেশ মধুর। এই সময়টা জীবনে স্বপ্নের মতো। আগে থেকেই একটা ফেলদি লাইফস্টাইল মেনে চলতাম, তাই এই ক্ষেত্রে সুবিধা হয়েছে। আমার শারীরিক সমস্যাও খুব একটা কিছু নেই। তবে ধীরে সুস্থে চলা বা কিছু সাবধানতা অবলম্বন করছি।’

তবে নায়িকা অন্তঃসত্ত্বা বলে তিনি কাজ থেকে বিরতি নিয়েছেন তেমনটা নয়, বরং নিজের পছন্দের কাজগুলোতে আরও বেশি করে সময় দিচ্ছেন। তাঁর কথায়, ‘কাজ থেকে বিরতি আমি বেশি নিতে পারি না। হয়তো বাইরে গিয়ে আমি সিনেমা বা সিরিয়ালের শ্যুট করতে পারছি না। কিন্তু বাড়িতে থেকে কনটেন্ট ক্রিয়েশন করছি, এডিটিং করি, লিখছি। আমি এডিটিং শিখেছি। এই সব জিনিসগুলো এত বছর ধরে করতে পারিনি। শেষ ৯-১০ বছর ধরে যে কাজগুলো করতে পারিনি, সেই কাজগুলো একটু করার চেষ্টা করছি। তাই কাজ জীবন থেকে যায়নি, শুধু তার ধরণটা বদলেছে।’

পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘আপডেট আনলক।’ নায়িকার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নায়িকাকে তাঁর অনুরাগীরা ভালোবাসায় ভরে দেন। শুধু কী তাই তাঁর তারকা বন্ধুরাও শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe