...
...
Next Story

রোজই নিত্যনতুন খাবার খেতে ইচ্ছা, রোশনীর আবদার মেটাতে যা করেন স্বামী

২০২২ সালে তূর্য সেনকে বিয়ে করেছিলেন অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। বিয়ে চার বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। দেখতে দেখতে সাত মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। আজ অর্থাৎ ২০ আগস্ট সাত মাসের সাধভক্ষণ করলেন অভিনেত্রী।

Published on: Aug 20, 2026, 20:10:49 IST
Advertisement

২০২২ সালে তূর্য সেনকে বিয়ে করেছিলেন অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। বিয়ে চার বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। দেখতে দেখতে সাত মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। আজ অর্থাৎ ২০ আগস্ট সাত মাসের সাধভক্ষণ করলেন অভিনেত্রী।

রোজই নিত্যনতুন খাবার খেতে ইচ্ছা
রোজই নিত্যনতুন খাবার খেতে ইচ্ছা

সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনের ছবি নিজেই পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, একেবারে ঘরোয়া ভাবে আয়োজন করে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অভিনেত্রীর পছন্দের সমস্ত খাবার দিয়ে সাজানো হয়েছে সাধের থালা। ভাত, মাছ, চিকেন, মটনের সঙ্গে ছিল দই এবং হরেক রকম মিষ্টি। এইদিন একটি লাল টুকটুকে শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!

এই গোটা প্রেগনেন্সি পিরিয়ডে মাঝেমধ্যেই তিনি নিত্য নতুন খাবারের আবদার করেন। নাসির আবদার হাসিমুখে মিটিয়ে দেন স্বামী। সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া সাক্ষাতকারী তেমনটাই জানালেন অভিনেত্রী। স্বামীকে পাশে নিয়ে অভিনেত্রী জানান, প্রতিদিনই নতুন নতুন কিছু খেতে ইচ্ছে করে তাঁর।

আরও পড়ুন: অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?

স্ত্রীর নিত্য নতুন খাবারের আবদার মেটাতে কোনও সমস্যাই হয় না রোশনীর স্বামী তূর্যর। তাঁর মতে, এটা ভীষণ স্বাভাবিক একটা আবদার। এইটুকু না করতে পারলে কি হয়! আমার কোনও সমস্যাই হয় না ওর জন্য রোজ রান্না করতে। স্বামীর এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী।

এখন আর সেইভাবে ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায় না রোশনীকে। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ‘ফণীবাবু ভাইরাল’ নামের একটি ছবিতে, যেখানে শুভাশিস মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এই নতুন জুটিকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এখন আপাতত ছুটিতে রয়েছেন অভিনেত্রী, সন্তান জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব তিনি আবার ফিরবেন কাজে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks