‘বিগ বস বাংলা’-র ঘরে বিতর্কের ঝড় নিত্যদিনের বিষয়। তবে এবার সামান্য খাবারের জন্য বর্ষীয়ান অভিনেতা ভরত কল (Bharat Kaul)-কে জনসমক্ষে অপমানিত হতে দেখে সোশাল মিডিয়ায় চরম ক্ষোভ উগরে দিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় (Jayashree Mukherjee)।

নন্দিনী দত্ত এবং রাজবীরের সঙ্গে রুটি নিয়ে তৈরি হওয়া বচসায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, শেষ পর্যন্ত হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হন ভরত কল। এই দৃশ্য দেখার পর নিজেকে ধরে রাখতে পারেননি জয়শ্রী।
ঠিক কী ঘটেছিল 'বিগ বস'-এর ঘরে?
ঘটনার সূত্রপাত দুটো সেঁকা রুটি ঘিরে। প্রতিযোগী রাজবীরের জন্য দুটি শুকনো রুটি সরিয়ে রেখেছিলেন নন্দিনী দত্ত। কিন্তু ভুলবশত সেই রুটি দুটি খেয়ে ফেলেন প্রবীণ অভিনেতা ভরত কল। বিষয়টিকে কেন্দ্র করে নন্দিনী তীব্র প্রতিবাদ জানান এবং ভরত কলের সঙ্গে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি বর্ষীয়ান এই অভিনেতাকে 'ছাগল' কটাক্ষ করার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে।
অশান্তি চরমে পৌঁছলে রুটির বদলে রাজবীর ডিম দাবি করেন এবং পরিস্থিতি শান্ত করতে ভরত কল নিজেই হাত জোড় করে তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন।
‘ছিঃ ছিঃ ছিঃ!’— ফুঁসে উঠলেন ভরতপত্নী জয়শ্রী
টিভি স্ক্রিনে স্বামীর এই অপমানজনক পরিণতি দেখে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান জয়শ্রী মুখোপাধ্যায়।
{{/usCountry}}টিভি স্ক্রিনে স্বামীর এই অপমানজনক পরিণতি দেখে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান জয়শ্রী মুখোপাধ্যায়।
{{/usCountry}}নন্দিনীকে তীব্র নিশানা করে জয়শ্রী লেখেন, 'দুটো শুকনো সেঁকা রুটির জন্য এত অপমান! ছিঃ ছিঃ ছিঃ। কাল সত্যি খুব খারাপ লেগেছে যখন ও হাত জোড় করে ক্ষমা চাইল। এতদিন অনেক কিছু হয়েছে, কারও ওপর কোনও দিন রাগ হয়নি। কিন্তু আজ ওই মেয়েটি (নন্দিনী)-র জন্য করুণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। হয়তো এটাই তার রুচির পরিচয়!'
রাজবীরের পুরনো আচরণ মনে করিয়ে কড়া তোপ
রাজবীরকেও রেয়াত করেননি জয়শ্রী। তিনি রাজবীরের অতীত আচরণের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান যে, এর আগে একদিন অন্য একজনের জন্য রাখা তিনটি পরোটা খেয়ে ফেলেছিলেন রাজবীর নিজেও। কিন্তু তখন কেউই তাঁর সঙ্গে এমন অসভ্য আচরণ বা অপমানজনক আচরণ করেননি।
জয়শ্রী আরও যোগ করেন, 'বিগ বস একটা রিয়্যালিটি গেম শো, এক এক করে সবাই বেরোবে, জিতবে একজনই। কিন্তু সামান্য খাবারের জন্য একজন বর্ষীয়ান মানুষকে এভাবে ছোট করার মানসিকতা মেনে নেওয়া যায় না।'