২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাধা পড়েন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। তাঁদের জুটি বরাবরই বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। দেখতে দেখতে দাম্পত্যের বয়স গড়িয়েছে বছর দেড়েক। তবে তাঁদের সম্পর্কে মিষ্টি প্রেমের সেই রসায়ন এক ফোঁটাও কমেনি। এমনকী, খুনসুটি-দুষ্টুমিগুলোও একই আছে।

বৃহস্পতিবার মাঝরাতে একটি ভিডিয়ো শেয়ার করলেন শ্বেতা। যেখানে দেখা যায় মাথার উপরে একটা ঝুঁটি বেঁধে বসে আছেন রুবেল। আর নিজেকে পরিচয় দিচ্ছেন ‘শ্বেতা’ হিসেবে। আর এদিকে পাশে থাকা বউ নাকি ‘রুবেল’। কখনো বউকে নাম দেন ‘ঝুটকি শ্বেতা’ আবার কখনো ‘ক্ল্যাচার দেবী’ আবার কখনো ‘অজয় দেবগন’-এর সঙ্গে করেন তুলনা। বলেন, ‘কত যে রূপ আছে আমার বউয়ের’। বরের পাগলামিতে হেসেই অস্থির অভিনেত্রী। আর দুজনের এই ভিডিয়ো মুহূর্তেই জিতে নেয় নেটপাড়ার মন। দম্পতির পাগলামো দেখে মজা পায় তাঁদের অনুরাগীরাও।
রুবেল আর শ্বেতার এই ভিডিয়োতে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘এত এত অভিনেতা অভিনেত্রীর বিচ্ছেদের ভিড়ে তোমাদের এই এক হয়ে থাকাটা দারুন লাগে’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘তোমরা কি সিরিয়াল আর করবে না। কতদিন দেখিনি তোমাদের সিরিয়াল’। আরেকজন মন্তব্য করলেন, ‘হ্যাঁ সত্যি এরকম মিষ্টি মিষ্টি পাগলামি চলতে থাকুক’।
প্রসঙ্গত, ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের শুটিংয়ের সময় শ্বেতা ও রুবেলের মধ্যে বন্ধুত্বের গভীরতা বাড়ে এবং তাঁরা একে অপরের প্রেমে পড়েন। সিরিয়াল শেষ হওয়ার পর তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন এবং সম্পর্কে দেন সিলমোহর। দীর্ঘ প্রেমের পর ২০২৫ সালে অবশেষে পরিণতি পায় দুজনের প্রেম।
{{/usCountry}}প্রসঙ্গত, ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের শুটিংয়ের সময় শ্বেতা ও রুবেলের মধ্যে বন্ধুত্বের গভীরতা বাড়ে এবং তাঁরা একে অপরের প্রেমে পড়েন। সিরিয়াল শেষ হওয়ার পর তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন এবং সম্পর্কে দেন সিলমোহর। দীর্ঘ প্রেমের পর ২০২৫ সালে অবশেষে পরিণতি পায় দুজনের প্রেম।
{{/usCountry}}বহুদিন ধরে ছোট পর্দা থেকে দূরে রয়েছেন রুবেল ও শ্বেতা। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে শেষবার। আর রুবেলের শেষ কাজ 'তুই আমার হিরো'। দীর্ঘসময় ধরেই দুজনকে নতুন কোনো প্রোজেক্টে দেখা যায়নি।
তবে খুব জলদি দুজনকে দেখা যাবে একসঙ্গে। অর্গানিক স্টুডিওর ব্যানারে আসছে একটি নতুন প্রেমের গল্প। আর এই প্রেমের গল্পের নায়ক-নায়িকা রুবেল-শ্বেতা। ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে তাঁদের। ধারাবাহিকের প্রোমো শুটিংও নাকি হয়ে যাওয়ার কথা খুব জলদি। যদিও এখনো এসব নিয়ে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি।