Sign in

স্বামীর নাচ ভীষণ পছন্দের, শ্বেতার মন রাখতে যা করলেন রুবেল

দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রুবেল ও শ্বেতা। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সুবাদে তৈরি হয় বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব পরিণয় পরিণত হয়।

Published on: Aug 6, 2026, 19:53:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রুবেল ও শ্বেতা। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সুবাদে তৈরি হয় বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব পরিণয় পরিণত হয়। কিছুদিন আগে দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে একসঙ্গে সঞ্চালনা করতে দেখা যায় এই তারকা জুটিকে।

শ্বেতার মন রাখতে যা করলেন রুবেল
শ্বেতার মন রাখতে যা করলেন রুবেল

তবে শুধুমাত্র অভিনেতা হিসাবে নয়, রুবেল ভীষণ ভালো একজন নৃত্যশিল্পী। জি বাংলার হাত ধরে পরিচিতি পেয়েছিলেন রুবেল। রুবেলের নাচ ভীষণ পছন্দ শ্বেতার, তাই সম্প্রতি একটি অনুষ্ঠানে স্ত্রীর জন্য বিশেষ গানে নাচ করতে দেখা গেল রুবেলকে।

আরও পড়ুন: বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

কোনও একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রুবেল ও শ্বেতা। অনুষ্ঠানে গান বন্ধ হওয়ার পরেও শুধুমাত্র স্ত্রীর জন্য স্পেশাল ভাবে আবার গান চালানোর জন্য অনুরোধ করেন রুবেল। সেই গানে শুধুমাত্র তিনি নিজে নেচেছেন তা নয়, নাচিয়েছেন স্ত্রী স্বেতাকেও। এই দিন দুজনকেই ক্রিম রঙের পোশাকে রংমিলান্তি করতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করে রুবেল লেখেন, ‘গান বন্ধ হতে পারে কিন্তু নাচ বন্ধ করবো না, কারন আমার বউ আমার নাচটা বড্ড পছন্দ করে।’ রুবেলের এই পোস্টে কমেন্ট বক্সে শ্বেতা লেখেন, ‘আমার চোখে তুমি বেস্ট ডান্সার। আমি তোমার নাচের ফ্যান। সব থেকে বড় কথা আমি তোমার ফ্যান।’

আরও পড়ুন: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?

কিছুদিন আগেই শেষ হয়েছে তুই আমার হিরো ধারাবাহিকটি। এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা দিয়েছিল রুবেলকে। আপাতত দুজনেই রয়েছেন ছুটিতে। তবে খুব তাড়াতাড়ি এই ছুটি কাটিয়ে আবার কাজে ফিরবেন এই তারকা দম্পতি।