সোশাল মিডিয়ায় ইদানীং তারকাদের পুরোনো ও বিরল ছবি ভাইরাল হওয়া খুব নতুন কিছু নয়। সম্প্রতি তেমনই একটি পুরোনো থ্রো-ব্যাক ছবি ঘিরে মেতে উঠেছে নেটপাড়া। ছবিতে থাকা দীর্ঘ চুলের ছিপছিপে ছেলেটিকে দেখে প্রথম নজরে চেনা বেশ দায়! অথচ ইনিই বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ও প্রথম সারির নায়ক।

কালো গেঞ্জির উপর বোতাম খোলা হলুদ শার্ট। লম্বা চুল, কানে দুল, থুতনির কাছে অল্প দাড়ি। এই ছিপছিপে ছেলেটি ডান্স বাংলা ডান্স সিজন ৩-র মঞ্চ কাঁপিয়েছেন। সে ২০০৮ সালের কথা। মাঝে পেরিয়েছে ১৮ বছর। এখন তিনি ঘোর সাংসরী। বউও নামী অভিনেত্রী। চিনতে পারলেন এই যুবককে?
ছবিটি শ্বেতা ভট্টাচার্যের স্বামী তথা অভিনেতা রুবেল দাস (Rubel Das)-এর।
রিয়্যালিটি শো থেকে ছোট পর্দার রাজত্ব
অনেকেরই হয়তো অজানা, অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করার আগে রুবেল দাস মূলত একজন দুর্দান্ত নৃত্যশিল্পী ও প্রতিযোগী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন।ডান্স বাংলা ডান্সের মঞ্চ: ২০০৮ সালে ‘ডান্স বাংলা ডান্স’-এর তৃতীয় মরশুমে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। ছবিতে যাঁরা রয়েছেন: ভাইরাল এই ছবিতে বাঁ-দিকে দীর্ঘ চুলে দেখা যাচ্ছে তরুণ রুবেলকে। মাঝে রয়েছেন শো-এর কোরিওগ্রাফার জিত দাস এবং ডানদিকে রয়েছেন সহ-প্রতিযোগী রুম্পা।
নৃত্যশিল্পী থেকে সফল নায়ক
{{/usCountry}}নৃত্যশিল্পী থেকে সফল নায়ক
{{/usCountry}}রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে শুরু হওয়া এই সফর পরবর্তীতে মোড় নেয় অভিনয়ে। ‘ভানুমতীর খেল’, ‘যমুনা ঢাকি’, ‘নিম ফুলের মধু’-র মতো একের পর এক সুপারহিট মেগা ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছেন।২০০৮ সালের সেই উদীয়মান ডান্সার ছেলেটি যে আজ বাংলা টেলিভিশনের টিআরপি টপার নায়ক হয়ে উঠবেন, তা এই ছবি দেখলে রূপকথার গল্পের মতোই মনে হয়!
রুবেলকে শেষ তুই আমার হিরো মেগায় দেখা গিয়েছে। এরপর জি বাংলার নানান শো-তে রুবেলের ঝলক দেখা গেলেও মেগা থেকে আপাতত দূরে রুবেল। সিরিয়ালে দেখা যাচ্ছে শ্বেতাকেও।