আংটি বদলের ৫ বছর পর অবশেষে সুখবর দিলেন রুদ্রজিৎ-প্রমিতা, কবে করছেন বিয়ে?

সাত ভাই চম্পা ধারাবাহিকের হাত ধরে একে অপরের সঙ্গে প্রথম পরিচয় হয় রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর। এই ধারাবাহিকে রুদ্রজিৎ রাজপুত্র এবং প্রমিতা পারুলের চরিত্রে অভিনয় করেছিলেন।

Published on: Sep 14, 2026, 18:30:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের হাত ধরে একে অপরের সঙ্গে প্রথম পরিচয় হয় রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর। এই ধারাবাহিকে রুদ্রজিৎ ‘রাজপুত্র’ এবং প্রমিতা ‘পারুল’ চরিত্রে অভিনয় করেছিলেন। ধারাবাহিকে অভিনয় করতে করতেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তাঁরা।

আংটি বদলের ৫ বছর পর অবশেষে সুখবর দিলেন রুদ্রজিৎ-প্রমিতা
আংটি বদলের ৫ বছর পর অবশেষে সুখবর দিলেন রুদ্রজিৎ-প্রমিতা

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পুরুলিয়াতে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন এই তারকা জুটি। তবে বাগদান পর্ব সারলেও সামাজিকভাবে এখনও বিয়ে করেননি তাঁরা। আংটি বদলের পর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করে আবার সাড়া ফেলে দিয়েছিলেন তাঁরা। এবার গণেশ চতুর্থীর দিন একটি বিরাট বড় সুখবর দিলেন এই তারকা জুটি।

আরও পড়ুন: 'নিজের ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম', মেঘা চরিত্রের জন্য কেন রাজি হন অনামিকা?

গণেশ চতুর্থীর দিন বাড়িতে গনেশ পুজোর আয়োজন করেছিলেন তাঁরা। এই শুভদিনেই প্রমিতা জানান, অবশেষে বিয়ের সানাই বাজতে চলেছে। তবে এই বছর নয় সকলকে অপেক্ষা করতে হবে আরও কিছু মাস। পরের বছর অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। যদিও তারিখ জানাননি তাঁরা।

তবে বিয়ের তারিখ এখনও না জানালেও প্রমিতা জানিয়েছেন যেমন ভ্যালেন্টাইন ডে- র দিন আংটি বদল করেছিলেন তাঁরা, ঠিক তেমনি বিয়ের সময় হিসেবে বেছে নিয়েছেন ভালোবাসার মাসকে। আপাতত দুর্গাপুজোর পর থেকেই জোর কদমে শুরু হবে বিয়ের কেনাকাটা।

আরও পড়ুন: 'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির

বিয়ের কথা বলতে বলতেই প্রমিতা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘ভাবলেই কেমন অবাক লাগছে যে এই বছর শেষ এইভাবে গণেশপুজো করছি। পরের বছর শাঁখা সিঁদুর পরে গণেশ পুজো করবো।’ প্রমিতার কথা শুনে বোঝাই যাচ্ছে, বিয়ে নিয়ে এখন থেকেই বেশ উত্তেজিত তিনি।